Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ, শেষ আটে প্রতিপক্ষ আলকারাজ
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জকোভিচ। মেলবোর্ন পার্কে জয়ের ধারা অব্যাহত রাখলেন নোভাক জকোভিচ। প্রথম দুটি রাউন্ডের ম্যাচে জয় পেতে একটু বেগ পেতে হয়েছিল জকোভিচকে। তৃতীয় রাউন্ডের ম্যাচ থেকেই ছন্দে ফিরেছিলেন। রবিবার চতুর্থ ম্যাচে জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা। চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় জিরি লেহেকার বিরুদ্ধে জয় পেলেন জকোভিচ।
এই ম্যাচের ফল জকোভিচের পক্ষে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪)। প্রথম দু'টি সেট সহজে জিতলেও তৃতীয় সেটটি টাইব্রেকারে জিততে হল জকোভিচকে। তবে জয়ে পেতে কোনও অসুবিধা হয়নি জকোভিচের। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন সার্বিয়ান তারকা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন আলকারাজের। ফলে মেলবোর্ন পার্ক আরও একটা জমজমাট টেনিস ম্যাচের সাক্ষী থাকতে চলেছে।

রবিবার শেষ আটের টিকিট নিশ্চিত করতে বেশ বেগ পেতে হল জকোভিচকে। ২ ঘণ্টা ৩৯ মিনিট ধরে লড়াই করে তবে জয় হাসিল করলেন। প্রথম সেটে জয় পেতে অসুবিধা হয়নি। ৬-৩ ফলে জয় হাসিল করলে। দ্বিতীয় সেটে খুব লড়াই করতে পারলেন না চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ। কিন্তু জকোভিচ ছিলেন এদিন স্বমেজাজে। ৬-৪ ফলে সেট জিতে নিলেন।
কিন্তু তৃতীয় সেটে এসেই কঠিন লড়াইয়ের মধ্যে পড়লেন জকোভিচ। সেটে প্রাধান্য রাখলেও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা হাল ছাড়লেন না। সমান তালে লড়ে গেলেন। শেষ পর্যন্ত ট্রাইবেকারে সেট নিয়ে গেলেন। তবে জকোভিচকে হারাতে পারলেন না।
এই জয়ের জয়ের সঙ্গে ফেডেরার আরও একটি রেকর্ড ভাঙলেন জোকার। ফেডেরার এবং জকোভিচ দু'জনেই ১৫ বার করে হার্ডকোর্টের গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে উঠলেন। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর গ্র্যান্ড স্লাম এককে জকোভিচের ম্যাচ সংখ্যা হয় ৪৩০। ৪২৯ ম্যাচ খেলা ফেডেরারকে পেছনে ফেলেছেন সার্বিয়ান টেনিস তারকা। এ ছাড়া ৪০০-র বেশি ম্যাচ খেলেছেন শুধু সেরেনা উইলিয়ামস তাঁর ম্যাচ সংখ্যা ৪২৩।
অন্যদিকে সহজেই শেষ আটের টিকিট পেলেন কার্লোস আলকারাজ। জ্যাক ড্রেপার দু'টি সেটের পর ম্যাচ খেলতে পারেননি। ফলে ওয়াকওভার পান স্প্যানিশ টেনিস তারকা। এবার সেমিফাইনালেই সম্ভবত অস্ট্রেলিয়ান ওপেনের সেরা ম্যাচ হতে চলেছে।
এদিকে ম্যাচ শেষে সাক্ষাৎকার না দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন জকোভিচ। টুর্নামেন্টের সঙ্গে যুক্ত একটি চ্যানেলের একজন 'বিখ্যাত ক্রীড়া সাংবাদিক' তাঁকে এবং সার্বিয়ান ভক্তদের অপমান করার অভিযোগ করেছেন। জকোভিচের কথায়, অস্ট্রেলিয়ায় চ্যানেলটিতে কাজ করা একজন সাংবাদিক সার্বিয়ান ভক্তদের উপহাস করেছেন এবং আমার প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন। তারপর থেকে তিনি প্রকাশ্য ক্ষমা না চাননি। ফলে আমিও সাক্ষাৎকার দেব না।












Click it and Unblock the Notifications