Australian Open 2025: অভিজ্ঞতার কাছে হার মেনে নিল তারুণ্য, আলকারাজের বিরুদ্ধে দুরন্ত জয়ে সেমিতে জকোভিচ
বুড়ো হাড়ে ভেল্কি! অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ এবং নোভাক জকোভিচের মধ্যে ম্যাচকে ঘিরে উত্তেজনা পারদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। তারুণ্য এবং অভিজ্ঞতার ম্যাচ ছিল। শেষ পযর্ন্ত ১৬ বছরের ছোট আলকারাজকে পরাজিত করে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন জকোভিচ।
টান টান উত্তেজনার এক ম্যাচ। পরতে পরতে নাটকীয় মোড়। কিন্তু অপ্রতিরোধ্য জকোভিচকে আটকাতে পারলেন না তরুণ আলকারাজ। জকোভিচের পক্ষে খেলার ফল ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪। প্রথম সেটে হেরে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করলেন সার্বিয়ান টেনিস তারকা।

দ্বিতীয় সেটেই দুরন্ত ছন্দে প্রত্যাবর্তন করলেন। ৬-৪ ফলে দ্বিতীয় গেমে জিতে ম্যাচে সমতা ফেরালেন। তৃতীয় সেট জিতলেন ৬-৩ এবং ম্যাচে ২-১ ব্যবধানে লিড নিয়ে নেন। মেলবোর্নে পার্কে তারুণ্যের জোশ উধাও। কোর্টে যেন হুঙ্কার দিতে থাকেন ফলে বয়স্ক জকোভিচ।
চতুর্থ সেটে আলকারাজ মরিয়া চেষ্টা করলেন সমতা ফেরানোর। কিন্তু জকোভিচ তখন রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই। সারা কোর্টে দাপিয়ে বেরাচ্ছেন। কিছুটা চাপ তৈরির চেষ্টা করেন স্প্যানিশ তরুণ। কোর্টে এক বার পড়েও গেলেন জকোভিচ। পর ক্ষণেই উঠে দাঁড়ালেন এবং ৬-৪ ব্যবধানে চতুর্থ সেট জিতে হাসলেন শেষ হাসিও।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন জকোভিচ। খেতাব জয় থেকে এখন দুই ধাপ দূরে জোকার। এই নিয়ে ৫০তম বার গ্র্যান্ড স্ল্যামের সেমি ফাইনালে পৌছালেন জকোভিচ। আর বছরের শুরুতেই গ্র্যান্ড স্ল্যাম থেকে খালি হাতেই ফিরতে হল নাদালের শিষ্যকে।
এই ম্যাচ শেষে সাক্ষাৎকার নিয়ে থাকল হালকা বিতর্কের ছোঁয়া। সাক্ষাৎকার চলাকালীন কথা থামিয়ে দিয়ে বাবার দায়িত্ব পালন করেন জকোভিচ। বাচ্চাদের বলে রাত একটা বেজে গেল তোমরা ঘুমাবে কখন?
ম্যাচে জিতলেও আলকারাজের প্রতি মুগ্ধ জকোভিচ। ২১ বছরের মধ্যে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, সবচেয়ে অল্পবয়সি টেনিস খেলোয়াড় হিসেবে হয়েছেন বিশ্বের এক নম্বর। জকোভিচ বলেন, আলকারাজ অর্জন করেছে তার জন্য আমি ওকে শ্রদ্ধা করি। ও কঠিন প্রতিপক্ষ। চাইছিলাম এই ম্যাচটা ফাইনাল হোক।












Click it and Unblock the Notifications