Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Australian Open 2025: প্রথম ম্যাচেই কষ্টার্জিত জয়, জকোভিচের বিরুদ্ধে নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভূত বাসভরেড্ডি

জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা করলেন নোভাক জকোভিচ। প্রথম ম্যাচ জিতলেন, কিন্তু ১৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন টেনিস খেলোয়াড় নিশেষ বাসভরেড্ডি-র বিরুদ্ধে বেশ বেগ পেতে হল জকোভিচকে। খেলার ফল জকোভিচের পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-২।

২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে সোমবার থেকে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু করলেন জকোভিচ। তবে প্রথম ম্যাচেই আবাছাই এবং বয়সে অনেকটাই ছোট নিশেষ বাসভরেড্ডি-র বিরুদ্ধে লড়াই এতটা কঠিন হবে সেট বোধহয় কল্পনাই করতে পারেননি জকোভিচ। মার্কিন যুক্তরাষ্ট্রের টিনএজার বাসভরেড্ডি হারলেন কিন্তু তিনি লড়াই করলেন রীতিমতো।

প্রথম সেটে তুল্যমূল্য লড়াই করে ৬-৪ ফলে জকোভিচকে হারালেন। মেলবোর্ন পার্কে শুরুতেই তারুণ্যের জয়গান। জকোভিচকে শুরুতেই চাপে ফেলে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই জকোভিচ ম্যাচে ফিরলেন। দ্বিতীয় সেটেও লড়াই চালিয়ে যাতে থাকেন বাসভরেড্ডি। বার বার ফিরে আসলেন শেষ পর্যন্ত ৬-৩ ফলে সেট জিতলেন জকোভিচ।এই সেট জয়ের পরই দাপট বৃদ্ধি করতে থাকেন জকোভিচ।

তৃতীয় সেটে লড়াইয়ে ফিরলেন বাসভরেড্ডি। কখনও জকোভিচ এগোলেন আবার সমতা ফেরালেন মার্কিন তরুণ। এটা সময় ফলাফল ছিল ৪-৪। আরও একটা সেট কি হারতে চলেছেন জোকার! এই প্রশ্নই উঠতে শুরু করেছিল। কিন্তু জকোভিচ অবশ্য হারলেন না। ৬-৪ ফলে সেট জিতেলনে। এরপরের সেট অবশ্য হল অনেকটাই এক পেশে। যুক্তরাষ্ট্রের তরুণকে ৬-২ ফলে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা টপকালেন জকোভিচ।

জকোভিচ জিতলেও বাসভরেড্ডি তাঁর কালঘাম ছুটিয়ে দিলেন। এরপর আরও কঠিন লড়াই অপেক্ষা করছে জকোভিচের জন্য। প্রথম ম্যাচ কিন্তু সার্বিয়ান তারকার জন্য সতর্কবার্তা। অন্যদিকে বাসভরেড্ডির কাছে এই ম্যাচ ফ্যান বয়ের মতোই। জকোভিচ তাঁর অন্যতম আইকন। তাঁর বিরুদ্ধে খেললেন অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচ। জকোভিচের কোচ হিসেবে সাইড লাইনে ছিলেম অ্যান্ডি মারে। জকোভিচের কোচ হিসেবে মারের প্রথম ম্যাচ। প্যারিস অলিম্পিক্সে খেলোয়াড় হিসেবে অবসর নেন। এরপর জকোভিচের হয়েছেন মারে।

জকোভিচের বিরুদ্ধে হারলেও ভারতীয় বংশোদ্ভূত টেনিস খেলোয়াড় নিশেষ বাসভরেড্ডি কিন্ত চর্চার শিরোনামে উঠে এসেছেন। এর আগে ২০২৪ ইউএস ওপেনের কোয়ালিফাইয়িং ড্রতে খেলেছিলেন। সুযোগ পান অস্ট্রেলিয়ান ওপেন খেলার। ১ বছর আগে বাসবরেড্ডি চলে গেছিলেন তুরিনে। সেখানে কার্লোস আলকারাজসহ বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছিলেন। এবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচেই চমক দেখালেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+