Australian Open 2025: মেলবোর্নে খাবারে মেশানো হয়েছিল বিষ! অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই বিস্ফোরক জকোভিচ
আগামী রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড। টুর্নামেন্টে নামার আগে বিতর্ক উস্কে দিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। তিন বছর আগের ২০২২ সালের একটি ঘটনার কথা তুলে ধরেছেন জকোভিচ। করোনার সময় টিকা বিতর্কের জন্য অস্ট্রেলিয়া ওপেনে সেইবার তাঁকে অংশ নিতে দেয়নি অজি প্রশাসন। সেই সময়ে তাঁর খাবার বিষ মিশিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ তুললেন জকোভিচ।
২০২২ সালে প্রথমে বাতিল করে দেওয়া হয় বিশ্বের তৎকালীন এক নম্বর টেনিস তারকার ভিসা। তারপর থেকেই জকোভিচকে অস্ট্রেলিয়া থেকে বের করার চেষ্টা শুরু হয়। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় জকোভিচকে মেলবোর্নের একটি হোটেলে নিভৃতবাসে রাখা হয়. সেখানেই তাঁর খাবারে বিষক্রিয়ার মতো গুরুতর অভিযোগ করলেন জকোভিচ, যা অস্ট্রেলিয়া ওপেন শুরুর আগে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে ভিসা সমস্যার কারণে দেশে ফিরতে হয়েছিল । সেই সময় করোনার টিকা না নেওয়া থাকলে অস্ট্রেলিয়ায় ঢোকা নিষিদ্ধ ছিল। কিন্তু জকোভিচ করোনার টিকা নিতে অস্বীকার করেন। এরফলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় অজি প্রসাশন।
২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ অবসর পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন। এখনই অবসরের কোনও পরিকল্পনা না থাকলেও চিন্তা ভাবনা যে শুরু করে দিয়েছেন তা উল্লেখ করেছেন জোকার। তিনি দাবি করেছেন এখনও সবচেয়ে বড় মঞ্চে সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে সার্বিয়ান টেনিস তারকা স্বীকার করেছেন যে তিনি কীভাবে তার কেরিয়ার শেষ করতে চান তা নিয়ে চিন্তাভাবনা করছেন।
সার্বিয়ান তারকা স্পষ্ট করেছেন যে তিনি এখনও সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করার জন্য এখনও ফিট।
জকোভিচ যেমন তাঁর বর্ণময় চালিয়ে যাচ্ছেন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরা অবসর নিয়েছেন। ফেডেরার ২০২২ সালে বিদায় জানিয়েছিলেন, অ্যান্ডি মারে গত বছর অবসর নিয়েছেন এবং রাফায়েল নাদাল মাত্র দুই মাস আগে তাঁর কেরিয়ার শেষ করেছেন। যদিও জকোভিচের অবিলম্বে অবসর গ্রহণ করার কোন পরিকল্পনা নেই, যদিও তাঁর বাবা তাঁকে অবসর নিয়ে চিন্তা শুরু করার জন্য মৃদুভাবে অনুরোধ করেছেন।
জকোভিচ জানিয়েছেন, আমার এখনই অবসর নিয়ে কোনও পরিকল্পনা নেই। যে কোনও প্রতিযোগির বিরুদ্ধে খেলতে প্রস্তুত আছি। তিনি(বাবা) বুঝতে পেরেছেন কেন আমি চালিয়ে যাচ্ছি, তিনি জিজ্ঞেস করেছেন,আমি কতদিন খেলা চালিয়ে যেতে চাই? আমার বাবার উদ্বেগ এই খেলাটি আমার শরীরে যে ক্ষতিকর প্রভাব ফেলে এবং আমার খুব কাছের লোকেদের উপর এর প্রভাব পড়ে।












Click it and Unblock the Notifications