Australian Open: ফাইনাল ম্যাচে আত্মসমর্পণ জেরেভের, দাপুটে পারফরম্যান্স করে টানা দ্বিতীয়বার খেতাব জিতলেন সিনার

নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজরা আগই বিদায় নিয়েছিলেন। রবিবারের অস্ট্রেলিয়ান ওপেনের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলেকজান্ডার জেরেভ এবং ইয়ানিক সিনার। শেষ পর্যন্ত সিনারের কাছে হার মানতে বাধ্য হলেন জেরেভ। শুরু থেকে মেলবোর্ন পার্কে অপ্রতিরোধ্য ছিলেন সিনার। শেষ পর্যন্ত সিনার টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন।

জেরেভের বিরুদ্ধে সিনার জয় পেলেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ ফলে। খেলা শেষে স্কোরবোর্ডই বলে দিচ্ছে ফাইনাল ম্যাচে কতটা দাপুটে পারফরম্যান্স করেছেন সিনার। জেরেভ যেন আত্মসমর্পন করে বসলেন ফাইনাল ম্যাচে। ফলাফল দেখলেই বোঝা যাচ্ছে প্রত্যাশা অনুসারে ফল করতে পারেননি জেরেভ। জার্মান তারকার থেকে এবার প্রত্যাশা বেশি ছিল, কিন্তু ইতালির সিনার যেন অতিরিক্ত প্রস্তুতি নিয়েই নেমেছিলেন।

প্রথম সেটে ৬-৩ ফলে জিতে নিলেন সিনার। প্রথম সেটে একটা সময় সার্ভিস ভেঙে জেরেভ ৫-৩ ফলে এগিয়েও গিয়েছিলেন। কিন্ত তার পরও সেট ধরে রাখতে পারলেন না। সিনার সহজেই ৬-৩ ফলে সেট জিতে নিলেন ৪ ৬ মিনিটের মধ্যেই। প্রথম সেট জয় পাওয়ায় আত্মবিশ্বাসী হয়ে উঠেন সিনার। ফলে দ্বিতীয় সেটে আরও আগ্রাসী ভূমিকায় তাঁকে দেখা যায়।

কিন্তু দ্বিতীয় সেটে খেলা হল হাড্ডাহাড্ডি। ৭২ মিনিট ধরে খেলল চলল। দ্বিতীয় সেটের নিষ্পত্তি হল টাইব্রেকারে। সিনার টাইব্রেকার ৭-৪ ফলে জয় হাসিল করলেন। ২- ০ ফলে এগিয়ে যাওয়ায় সিনার ট্রফির খুব কাছে চলে যান। রক্তের স্বাদ পাওয়া বাঘ হয়ে উঠেন সিনার। তৃতীয় সেটে ৬-৩ ফলে জিতে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব ধরে রাখলেন সিনার। এই ম্যাচে সিনার যতটা না বেশি জিতলেন জেরেভ তার থেকে বেশি হারলেন।

গোটা ম্যাচে একের পর এক ভুল করতে থাকেন জেরেভ। ফাইনাল ম্যাচে এমন ভুল করলে ম্যাচে ফিরে আসা কঠিন। সেটাই হল ভুলের বিরাট খেসারত দিতে হল জেরেভকে। অন্যদিেক বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যার মধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসেছিলেন কিন্ত গোটা টুর্নামেন্টে একবারও বোঝা গেল না তাঁর চোট আছে। চ্যাম্পিয়নরা তো চোটকে জয় করেই খেতাব জেতেন।

এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ইতালির টেনিস তারকা সিনার। এরমধ্যেই দুই বারই অস্ট্রেলিয়া ওপেন। ২০২৪ সালে মেদভেদেভকে হারিয়ে খেতাব জিতেছিলেন, এবার প্রতিপক্ষ পাল্টে গেল কিন্তু সিনারের জয়ের ধারা বদলালো না। ফেডেরার-নাদাল পরবর্তী যুগে টেনিস দুনিয়ায় নতুন নক্ষত্র হতে চলেছেন সিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+