Australian Open 2025: জকোভিচ-আলকারাজ দ্বৈরথ হতে পারে কোয়ার্টার ফাইনালে, অস্ট্রেলিয়ান ওপেনের সূচি প্রকাশিত
Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেনের সূচি চূড়ান্ত হয়ে গেল। নোভাক জকোভিচ নামবেন একাদশ অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের লক্ষ্যে।
তবে ফাইনালের আগে তাঁকে গতবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের সামনে পডৃতে হচ্ছে না। উল্লেখ্য, সিনার গত বছর খেতাব জয়ের পথে সেমিফাইনালে হারিয়েছিলেন জকোভিচকে।

দানিল মেদভেদেভের কাছে প্রথম ২টি সেটে পিছিয়ে পড়েও খেতাবের দখল নেন সিনার। জিতেছিলেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ সেটে। এটিই তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব। সিনার এবার শীর্ষ বাছাই। অভিযান শুরু করবেন নিকোলাস জারির বিরুদ্ধে ম্য়াচ দিয়ে।
এরপর তাঁর দ্বৈরথ হতে পারে টেলর ফ্রিৎজ, বেন শেলটন ও মেদভেদেভের বিরুদ্ধে। মার্কিন ফ্রিৎজের প্রথম ম্যাচ নিজের দেশেরই জেনসন ব্রুকসবির বিরুদ্ধে। নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজের দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে। তাঁদের কেউ সেমিফাইনালে উঠলে পড়তে হবে বিশ্বের ২ নম্বর আলেকজান্ডার জাভেরেভের বিরুদ্ধে।
আজ সূচি চূড়ান্ত করার অনুষ্ঠানে রীতি মেনে ট্রফি মেনে হাজির ছিলেন গতবারের পুরুষ ও মহিলা বিভাগের সিঙ্গলস চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার ও আরিনা সাবালেঙ্কা। সাবালেঙ্কা মেলবোর্ন পার্কে এবার নামছে অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলস খেতাব জয়ের হ্যাটট্রিক সারার লক্ষ্য নিয়ে। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ট টানা এই খেতাব জেতার নজির রয়েছে মার্টিনা হিঙ্গিসের।
গত সপ্তাহে ব্রিসবেন ইন্টারন্য়াশনাল খেতাব জেতা সাবালেঙ্কার শুরুটা অবশ্য এবার হচ্ছে বেশ কঠিন ম্যাচ দিয়েই। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ২০১৭ সালে ইউএস ওপেন খেতাব জেতা স্লোয়েন স্টিফেনস। এই ম্যাচ জিতলে সাবালেঙ্কাকে পরবর্তী রাউন্ডগুলিতে খেলতে হতে পারে ১৭ বছরের মীরা আন্দ্রিভা ও গতবারের রানার আপ জেং কিনওয়েনের বিরুদ্ধে।
মহিলাদের সিঙ্গলসে তৃতীয় বাছাই কোকো গৌফের বিরুদ্ধে সেমিফাইনালে দেখা হতে পারে সাবালেঙ্কার। গৌফের প্রথম রাউন্ডে খেলা পড়েছে অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্তন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনের বিরুদ্ধে। একই বিভাগে থাকায় পরে তাঁকে খেলতে হতে পারে সপ্তম বাছাই জেসিকা পেগুলার বিরুদ্ধে।
রবিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। ১৫ দিন ধরে চলবে প্রতিযোগিতা। অ্যান্ডি মারের প্রশিক্ষণে এই প্রথম কোনও ইভেন্টে নামবেন জকোভিচ। ২০০৮ সালে তিনি প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছিলেন। এরপর ২০১১ থেকে ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯ থেকে ২০২১ ও ২০২৩ সালে এই খেতাব জেতেন জোকার। ভারতের সুমিত নাগাল পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাকহাকের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications