Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের হ্য়াটট্রিকের কাছে সাবালেঙ্কা, ফাইনালে সামনে কিজ
Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জয়ের হ্যাটট্রিকের দোরগোড়ায় আরিনা সাবালেঙ্কা। এই নিয়ে টানা তিনবার তিনি ফাইনালে উঠলেন।
২০২৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে খেতাব জেতেন সাবালেঙ্কা। গত বছর খেতাব ধরে রাখেন। এবার একই লক্ষ্য নিয়ে নামবেন ম্যাডিসন কিজের বিরুদ্ধে।

আজ রড লেভার অ্যারেনায় চমক দিলেন ম্যাডিসন কিজ। যার জেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বিশ্বের ২ নম্বর ইগা সিয়নটেককে। প্রথম সেটে পিছিয়ে পড়েও কিজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিলেন পরের ২টি সেট।
২ ঘণ্টা ৩৫ মিনিট ধরে চলা সেমিফাইনালে কিজ জিতলেন ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮) সেটে। ২০২২ সালে সিয়নটেক সেমিফাইনালে স্ট্রেট সেটে হেরে গিয়েছিলেন ড্যানিয়েল কলিন্সের কাছে। এবার হারতে হলো ম্যাডিসন কিজের কাছে।
ম্যাডিসন কিজ ২০১৫ সালে মেলবোর্ন পার্কে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামসের কাছে। ২০২২ সালে অ্যাশ বার্টির কাছে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল কিজকে। এই প্রথমবার তিনি মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠলেন। সিয়নটেক আজ একেবারেই ছন্দে ছিলেন না। সিয়নটেকের ৪১টি আনফোর্সড এরর ও সাতটি ডাবল ফল্ট কিজের ফাইনালে যাওয়া মসৃণ করে দেয়।
এদিন, অপর সেমিফাইনালেও পিছিয়ে পড়ার পর শেষ হাসি হাসলেন সাবালেঙ্কা। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা সেমিফাইনালে হারালেন পলা বাদোসাকে। বেলারুশের সাবালেঙ্কা রড লেভার অ্যারেনার সেন্টার কোর্টে স্ট্রেট সেটে জয় পেলেন ১ ঘণ্টা ২৬ মিনিটেই। খেলার ফল ৬-৪, ৬-২।
সাবালেঙ্কা ফাইনালে খেতাব জিতলেই স্পর্শ করবেন মার্টিনা হিঙ্গিসের কীর্তি। ১৯৯৭ থেকে ১৯৯৯ অবধি টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছিলেন হিঙ্গিস। তারপর আর কেউ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জয়ের হ্যাটট্রিক সারতে পারেননি।
সাবালেঙ্কা এদিন ২০২৫ সালে টানা ১১টি ম্যাচে জয় পেলেন। হার্ড-কোর্ট মেজরে এটি তাঁর টানা ২০তম জয়। ২০১৫ থেকে ২০১৭ অবধি টানা তিনবার ফাইনাল খেলেছেন সেরেনা উইলিয়ামস। এদিন তাঁর সেই কীর্তি ছুঁলেন সাবালেঙ্কা। এদিন প্রথম সেটে সাবালেঙ্কার সার্ভ ব্রেক করেন বাদোসা। কিন্তু তারপরই বাদোসাকে পাল্টা চাপে ফেলে দুটি সার্ভ ব্রেক করেন সাবালেঙ্কা। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications