অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস থেকে বিদায় সানিয়া মির্জার, শেষ গ্র্যান্ড স্ল্যামে টিকে মিক্সড ডাবলসে

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে পরাস্ত সানিয়া মির্জা। মঙ্গলবার মিক্সড ডাবলসের ম্যাচ খেলবেন রোহন বোপান্নাকে নিয়ে।

অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট। সানিয়া মির্জা এবার শুধু টিকে রইলেন মিক্সড ডাবলসে। আজ ডাবলসে সানিয়া মির্জা ও আনা দানিলিনার জুটি ছিটকে গেল দ্বিতীয় রাউন্ড থেকেই। মঙ্গলবার মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোর্টে নামবেন সানিয়া ও রোহন বোপান্না।

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস থেকে বিদায় সানিয়া মির্জার

অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শুরু হয়েছিল সানিয়ার। সম্প্রতি তিনি জানিয়ে দেন, কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটিও তিনি খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনেই। গত বছরই তাঁর অবসর নেওয়ার পরিকল্পনা ছিল। যদিও মত বদলাতে বাধ্য হন চোটের কারণে কয়েক মাসের জন্য ছিটকে যাওয়ায়।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া-দানিলিনা জুটির প্রতিপক্ষ ছিল অবাছাই আনহেলিনা কালিনিনা ও আলিসন ভ্যান উইটভ্যাঙ্ক জুটি। সানিয়া ও দানিলিনা ছিলেন মহিলাদের ডাবলসের অষ্টম বাছাই। কিন্তু সানিয়ারা এদিন হেরে গেলেন ৪-৬, ৬-৪, ২-৬ সেটে। মেলবোর্ন পার্কের সাত নম্বর কোর্টে উপস্থিত দর্শকরা শেষবার সানিয়াকে দেখতে পেলেন কোনও গ্র্যান্ড স্ল্যামের মহিলা ডাবলসে। খেলাটি চলল ২ ঘণ্টা ১ মিনিট। সানিয়াদের জন্য গলা ফাটাতে হাজির ছিলেন অসংখ্য সমর্থক। কিন্তু স্নায়ুর চাপ সামলাতে ব্যর্থ সানিয়া-দানিলিনা জুটি। খেলার পর স্বাভাবিকভাবেই সানিয়ার চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে।

ফেব্রুয়ারিতে দুবাইয়ে ডব্লুটিএ ১০০০ টুর্নামেন্ট খেলেই পেশাদার টেনিসকে বিদায় জানাবেন সানিয়া। এখন তাঁর সপ্তম মেজর খেতাব জেতার আশা বেঁচে শুধু অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে। যেখানে তিনি খেলছেন রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে। তবে মিক্সড ডাবলসেও তাঁদের জন্য শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। এদিনের খেলা চলাকালীন প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে ০-৩ ব্যবধানে পিছিনে পড়েন সানিয়া ও দানিলিনা। যদিও তারপর টানা চারটি গেম জিতে ঘুরে দাঁড়ান। সানিয়ার ফোরহ্যান্ড ফ্লিক মুগ্ধ করে দর্শকদের। কিন্তু নির্ণায়ক সেটে শেষরক্ষা হয়নি। সেই সেটেও ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েন। সেখান থেকে ২-৩ করতে সক্ষম হন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় একগুচ্ছ আনফোর্সড এরর। ম্যাচে সানিয়ারা যেখানে ৩৮টি আনফোর্সড এরর করেছেন, সেখানে তাঁর প্রতিপক্ষরা ২২টি আনফোর্সড এরর করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+