জাপানি ঝড়ে কাবু সেরেনা, অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে ওসাকার সামনে ব্র্যাডি

অ্যাশ বার্টি, রাফায়েল নাদালের পর এবার ফের এক তারকা বিদায় নিলেন অস্ট্রেলীয় ওপেনের আসর থেকে। আজ মেলবোর্নে সেমিফাইনালে জাপানি ঝড় থামিয়ে দিল সেরেনা উইলিয়ামসের বিজয়রথ। ২৪তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতে রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে এগোচ্ছিলেন অভিজ্ঞ সেরেনা। তবে তাঁকে ফের মাত দিলেন নাওমি ওসাকা।

জাপানি ঝড়ে কাবু সেরেনার বিজয়রথ থামালেন ওসাকা

পাঁচদিন লকডাউন কাটানোর পর ফের রড লেভার অ্যারেনায় দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। মহিলা সিঙ্গলসের প্রথম ফাইনালে তৃতীয় বাছাই ওসাকার সামনে ছিলেন ২০১৭ সালে শেষবার অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন অভিজ্ঞ সেরেনা। যদিও শেষ হাসি হাসলেন জাপানের ওসাকাই। সেরেনাকে তিনি ছিটকে দিলেন ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতে। ২০১৭ সালে অস্ট্রেলীয় ওপেন জেতার পর এই নিয়ে চতুর্থবার কোনও গ্র্যান্ড স্লাম ফাইনাল হারলেন সেরেনা। ২০১৮-র ইউ এস ওপেন ফাইনালেও উত্তেজক লড়াইয়ে তাঁকে হারান ওসাকা।

এদিন শুরুটা ভালোই করেছিলেন সেরেনা, প্রথম সেটে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। যদিও পরের পাঁচটি গেম জিতে নেন ওসাকা। তিনি বলেছেন, প্রথম দিকে পাঁচটি আনফোর্সড এরর করায় নার্ভাসও হয়ে পড়েছিলাম। কিন্তু তারপর ছন্দে ফিরেছি, ম্যাচ উপভোগ করেছি। সেরেনার বিরুদ্ধে খেলা সত্যিই সম্মানের। তবে আমিও টুর্নামেন্ট থেকে ছিটকে যাইনি। তাই নিজের সেরাটাই দিয়েছি। মজার কথা হলো, বর্তমানে ৩৯ বছরের সেরেনা যখন তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল খেলেছিলেন ইউএস ওপেনে লিন্ডসে ডাভেনপোর্টের বিরুদ্ধে, তখন ওসাকার বয়স মাত্র এক। ওসাকা এই ম্যাচের আগে সেরেনার সঙ্গে দ্বৈরথে ২-১-এ এগিয়ে থাকলেও সেরেনার পক্ষে ছিল আরেক পরিসংখ্যান। গত ১৮ বছরে ৮ বার অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে হারেননি তিনি। যা হলো এদিন।

ফাইনালে ওসাকার সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি। শীর্ষ বাছাই অ্যাশ বার্টিকে ছিটকে দিলেও ফাইনালে উঠতে পারলেন না চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। তিন সেটের লড়াইয়ে প্রথম সেট জেতেন ব্র্যাডি। পরের সেট জিতে লড়াইয়ে ফেরেন মুচোভা। স্নায়ুর লড়াইয়ে উত্তেজক নির্ণায়ক সেটটি জিতে ফাইনালের টিকিট আদায় করে নেন ২২তম বাছাই জেনিফার ব্র্যাডি। ১ ঘণ্টা ৫৫ মিনিটের লড়াই শেষে খেলার ফল ৬-৪, ৩-৬, ৬-৪ । তৃতীয় সেটে ব্র্যাডি ৫-৩-এ এগিয়ে যেতেই পরের গেম জেতেন মুচোভা। এরপরের নির্ণায়ক গেমটি চলে ১৮ মিনিট। শেষ হাসি হাসেন অবশ্য জেনিফার ব্র্যাডিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+