সিসিপাসকে উড়িয়ে অস্ট্রেলীয় ওপেনে জকোভিচের সামনে মেদভেদেভ

অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে উঠলেন বিশ্বের চার নম্বর তারকা রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। সেমিফাইনালে হারালেন গ্রিসের স্তেফানো সিসিপাসকে। ফাইনালে শীর্ষবাছাই নোভাক জকোভিচের মুখোমুখি হবেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই।

সিসিপাসকে উড়িয়ে অস্ট্রেলীয় ওপেনে জকোভিচের সামনে মেদভেদেভ

অপ্রতিরোধ্য নবম অস্ট্রেলীয় ওপেন খেতাব জয় থেকে মেদভেদেভ জকোভিচকে বিরত রাখতে পারবেন কিনা তা সময় বলবে। জকোভিচের সামনে টানা তিনবার অস্ট্রেলীয় ওপেন ও ১৮তম গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের হাতছানি। আর মেদভেদেভ রড লেভার অ্যারেনায় ২০তম জয় ছিনিয়ে এই প্রথম অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে পৌঁছালেন। এদিন সেমিফাইনাল দেখতে এসেছিলেন সাত হাজার দর্শক। চতুর্থ বাছাই মেদভেদেভের সঙ্গে পঞ্চম বাছাই সিসিপাসের লড়াই হলো বেশ উপভোগ্য। যদিও ৬-৪, ৬-২, ৭-৫-এ জিতে ফাইনালে উঠলেন মেদভেদেভ।

কাফেলনিকভ, মারাট সাফিনের পর তৃতীয় রাশিয়ান হিসেবে অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে উঠলেন মেদভেদেভ। তাঁর সামনে রয়েছে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। ২০টি গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদালকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে ওঠেন আত্মবিশ্বাসী সিসিপাস। তবে তাঁর বিরুদ্ধে ভালোই শুরু করেন মেদভেদেভ। তবে তৃতীয় সেটে লড়াই হলো জমজমাট। মেদভেদেভ নিজেই জানিয়েছেন, এই সময় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদিও স্নায়ুর চাপ সামলে সেমিফাইনালে জয় নিশ্চিত করতে পেরে তৃপ্ত তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+