অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন! টুর্নামেন্ট থেকে সেরেনা উইলিয়ামসের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন! টুর্নামেন্ট থেকে সেরেনা উইলিয়ামসের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সেরোনা উইলিয়ামসের বিদায়। শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে তিন সেটের লড়াইয়ে চিনের ওয়্যাংয়ের কাছে হেরে বসলেন সেরেনা। মার্কিন টেনিস তারকাকে ওয়্যাং ৬-৪, ৬-৭, ৭-৫ ব্যবধানে হারিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে এই হারের ফলে সেরেনা ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন অধরা থেকে গেল। অস্ট্রেলিয়ান ওপেন জিতলে এটি সেরেনার কেরিয়ারে অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব হত।

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন! টুর্নামেন্ট থেকে সেরেনা উইলিয়ামসের বিদায়

রড লেভার এরিনায় এদিন ম্যাচের শুরু থেকে চিনের প্রতিদ্বন্দ্বী কিয়াং ওয়্যাং সেরেনাকে চাপে ফেলে দেয়। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লডা়ই হলেও শেষ পর্যন্ত ওয়্যাং ৬-৪ ব্যবধানে জয় পেয়ে লিড নেয়। দ্বিতীয় সেটে এরপর আরও জমাটি লড়াই। শেষ পর্যন্ত টাইব্রেকারে দ্বিতীয় সেটে সেনেরার প্রত্যাবর্তন। মার্কিন টেনিস খেলোয়াড় ৭-৬ ব্যবধানে টাইব্রেকার জিতে নেন। লড়াই কঠিন হলেও ৩৮ বছরের সেরেনা ম্যাচ থেকে হারিয়ে যায়নি। ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক শেষ সেটে দারুণ লড়াই করেন।

The moment of a LIFETIME!

Qiang Wang puts on an absolute masterclass in the match of the tournament to shock Serena Williams 6-4 6-7(2) 7-5 and advance to a first career #AusOpen round of 16.#AO2020 pic.twitter.com/gnGkAMaU8X
— #AusOpen (@AustralianOpen) January 24, 2020

তৃতীয় সেটের শুরু থেকেই সেনেরা ফের আক্রমাত্মক খেলতে শুরু করেন। শেষ পর্যন্ত অবশ্য় ওয়্যাং ৭-৫ ব্যবধানে শেষ সেটটি জিতে লড়াই শেষ করেন। ফলে ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডেই হার দিয়ে অভিযান শেষ করলেন সেরেনা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সেরেনা সাতবার ট্রফি জিতে ফিরেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+