অস্ট্রেলিয়ান ওপেন ২০২০: নিক কিরগিয়সকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন ২০২০: নিক কিরগিয়সকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের প্রি- কোয়ার্টারে নিক কিরগিয়সকে হারালেন রাফায়েল নাদাল। হাড্ডাহাড্ডি লডা়ই শেষে ৬-৩,৩-৬, ৭-৬(৬), ৭-৬(৪) ব্যবধানে অস্ট্রেলিয়ার নিককে পরাস্ত করে রেকর্ড সংখ্যক ৪১ বারের জন্য গ্র্যান্ডস্ল্যাম কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন স্প্যানিশ তারকা।

অস্ট্রেলিয়ান ওপেন ২০২০: নিক কিরগিয়সকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

অল টাইম গ্র্যান্ডস্ল্যাম কোয়ার্টার ফাইনাল পাকা করার নজিরে শীর্ষস্থানে রয়েছেন রজার ফেডেরার। তিনি ৫৭ বার গ্র্যান্ডস্ল্যাম কোয়ার্টারে ওঠার নজির তৈরি করেছেন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছেন নোভাক জকোভিচ রয়েছেন। ৪৬ বার গ্ল্যান্ডস্ল্যাম কোয়ার্টারে উঠেছেন নোভাক।

তারপরেই ৪১ বার অল টাইম গ্যান্ড স্ল্যাম কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে তিন নম্বরে রয়েছেন নাদাল। ম্যাচ জিতলেও প্রতিপক্ষ কিরগিয়সকে সমীহ করে নাদাল বলেন, 'প্রতিপক্ষ হিসেবে নিক দারুণ। ম্যাচে এদিন দারুণ লড়াই করেছে। ২৯ জানুয়ারি অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলবেন নাদাল।

প্রি-কোয়ার্টারে এদিন লড়াইয়ের শুরুটা ভালো করলে মাঝে নাদালের ছন্দপতন হয়। প্রথম সেটে নাদাল কিরগিয়সকে ৬-৩ ব্যবধানে হারান। পরের সেটেই অস্ট্রেলিয়ার ঘরের ছেলে কিরগিরস ৬-৩ ব্যবধানে ম্যাচে ফেরে।

পাল্টা হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃতীয় সেটে নাদাল ৭-৬ ব্যবধানে তৃতীয় সেট জিতে এগিয়ে যান। চতুর্থ সেটে এরপর দারুণ লড়াই করলেও শেষটায় নিক হেরে বসেন। নাদাল চতুর্থ সেটটি ৭-৬ ব্যবধানে জিতে নেন।

উল্লেখ্য এদিন হেলিকপ্টার দুর্ঘটনায় এনবিএ কিংবদন্তি কোবে ব্রায়ান্ট প্রয়াত হয়েছেন। তাঁর স্মরণে এদিন ব্রায়ান্টের ক্লাব লস অ্যাঞ্জেলস লেকার্স দলের জার্সি পরে কিরগিয়স এদিন ম্যাচ খেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+