বার্ডিচ পরাস্ত স্ট্রেট সেটে, প্রতিদ্বন্দ্বীদের জন্য রইল বার্তা - কোয়ার্টারের আগেই দুরন্ত রাফা
টমাস বার্দিচ-কে দারুণভাবে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর কোয়ার্টার ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল।
চতুর্থ রাউন্ডে টমাস বার্ডিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে শুধু অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর কোয়ার্টার ফাইনালেই উঠলেন না নাদাল, সেই সঙ্গে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদেরও বুঝিয়ে দিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে চোট সমস্যা কাটিয়ে একেবার সঠিক ছন্দে রয়েছেন তিনি। সেমিফাইনালে যেতে গেলে তাঁকে হারাতে হবে ফান্সিস তিয়াফো-কে।

রবিবার (২০ জানুয়ারি), বার্ডিচকে হারাতে দু ঘন্টার কিছু বেশি সময় নেন বিশ্ব-ক্রমতালিকায় ২ নম্বরে থাকা নাদাল। ম্যাচের ফল বয় ৬-০, ৬-১ ও ৭-৬ (৭-৪)। প্রথম দুই সেট সহজেই জিতে ম্য়াচের ভবিষ্য়ত ওখানেই ঠিক করে দেন স্প্যানিশ তারকা। যদিও তৃতীয় সেটে লড়াইতে ফিরেছিলেন বার্ডিচ। কিন্তু নাদাকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না।
বার্ডিচ অবশ্য় এই ম্য়াচে অনেকটাই পিছিয়ে ছিলেন। ২০০৫ সালের উইম্বলডনের পর থেকে এই প্রথম তিনি কোনও গ্র্যান্ডস্ল্যামে অংশ নিয়েছিলেন অবাছাই খেলোয়াড় হিসেবে। ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকা তারকাদের বিরুদ্ধে গত ২২ ম্য়াচে মাত্র ১টিতেই তিনি জয় পেয়েছিলেন। কাজেই প্রথম থেকেই এই ম্যাচ ছিল একপেশে।
তবে তৃতীয় সেটে নিজের খেলায় অনেকটাই উন্নতি ঘটান বার্ডিচ। সেটটি টাইব্রেকারে নিয়ে যাওয়ার পর খেলাকে আরও দীর্ঘায়িত করার সুযোগ ছিল তাঁর সামনে। দ্বাদশ গেমে সেট পয়েন্ট পেয়েও তা কাজে লাগাতে পারেননি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications