রবিবার আরও এক মহাকাব্যের প্রত্যাশা! 'বিগেস্ট রাইভাল'-এর জন্য তৈরি 'ডিভাইন' জোকার
রবিবার অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর পুরুষদের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর প্রথম সেমিফাইনালে উদীয়মান গ্রিক তারকা স্টেফানোস সিৎজিপাসের বিরুদ্ধে রাফায়েল নাদালের জয়কে একপেশে বলা হচ্ছিল। শুক্রবার তার থেকেও বেশি প্রাধান্য দেখিয়ে লুকাস পউলি-কে রীতিমতো উড়িয়ে দিয়ে যেন তাঁকে আগাম বার্তা দিতে চাইলেন নোভাক জকোভিচ।

২০ বছরের গ্রিক তরুণের বিরুদ্ধে রাফার জিততে সময় লেগেছিল মাত্র ১ ঘন্টা ৪৬ মিনিট। খুইয়েছিলেন মাত্র ৬টি সেট। জকোভিচের জয় এল ২৩ মিনিট কম সময়ে এবং রাফার থেকে ২টি কম সেটের বিনিময়ে। সপ্তম অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার পথে তিনি পউলিকে ৬-০, ৬-২, ৬-২ ফলে গুঁড়িয়ে দেন।
জয়ের পরই জকোভিচের বক্তব্য থেকে বোঝা গিয়েছে তাঁর সব চোখ এখন ফাইনালের দিকে। তিনি জানিয়েছেন, নাদাল গোটা টুর্নামেন্ট জুড়েই ভাল খেলছেন। কিন্তু তিনি নিজেও গত দুই ম্যাচ থেকে ভাল খেলা শুপরু করেছেন। জানিয়েছেন তিনি এখন এমন একটি 'জোনে' আছেন যেখানে তিনি 'ডিভাইন' বা স্বর্গীয় অনুভব করছেন। যেখানে যা চাইছেন তাই প্রায় বিনা পরিশ্রমে হয়ে যাচ্ছে। সব পেশাদার খেলোয়াড়ই এই 'জোন'-টায় থাকতে চায়।
২০১২ সালে ১৭ গ্র্যান্ডস্ল্যামের মালিক নাদাল ও ছয়বারের চ্যাম্পিয়ন জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। ৫ ঘন্টা ৫৩ মিনিটের এক মহাকাব্যিক ম্যাচ খেলেছিলেন বর্তমানে বিশ্বের ১ নম্বর ও ২ নম্বর খেলোয়াড়। শেষ পর্যন্ত জয়ী হন সার্বিয়ান তারকাই। এখনও অধি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এটিই সবচেয়ে দীর্ঘতম ম্য়াচ।
নাদালের প্রতি জকোভিচের অপার শ্রদ্ধাও প্রকাশ পেয়েছে। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নাদালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই তাঁকে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। রাফাকে তিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলেছেন। তবে তিনি চান না এই রবিবার (২৭ জানুয়ারি) ম্য়াচ ফের ২০১২-এর মতো লম্বা হোক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications