অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের স্বেচ্ছাচার! ঝড়ে তোলা টেনিসে পথ হারালেন ফেডেরার-জয়ী গ্রিক তরুণ
স্টেফানোস সিৎজিপাস-কে দারুণভাবে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর চতুর্থ রাউন্ডেই প্রবাদ প্রতীম রজার ফেডেরারকে ছিটকে দিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন স্টেফানোস সিৎজিপাস। এরপর শেষ আটের লড়াইয়ে রবার্তো বাউতিস্তা আগুত-কে হারিয়ে পৌঁছে গিয়েছিলেন শেষ চারে। কিন্তু তাঁর স্বপ্নের দৌড় থামল রাফায়েল নাদালের রূপকথাসম টেনিসের সামনে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) যার কোনও জবাবই ছিল না তাঁর কাছে।

সিৎজিপাসকে টেনিসের মহাতারকাদের জন্য নতুন প্রজন্মের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। ২০ বছরের গ্রিক তরুণকে এদিন ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক ৬-২, ৬-৪, ৬-০ ফলে হারিয়ে সবাইকে চুপ করিয়ে দেন। এদিন রীতিমতো স্বেচ্ছাচারীর ভঙ্গিমায় টেনিস খেলেন নাদাল।
এদিন প্রথম সেটটি নাদাল মাত্র ৩১ মিনিটেই জিতে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় সেটে সিৎজিপাস নাদালকে কড়া চ্যালেঞ্জের মুখ ফেলেন। তিন তিনবার ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ৪-৪ পয়েন্ট করেছিলেন তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জাল। সেই ব্রেকের পর নাদাল আরও দুপটি পয়েন্ট তুলে দ্বিতীয় সেটটিও পকেটে পোড়েন।
তৃতীয় সেটের প্রথম গেমেই গ্রিক তুণের সার্ভিস ভেঙে দুই পয়েন্টে এগিয়ে যান ছিলেন নাদাল। জয়ের যত কাছাকাছি এগিয়েছেন নাদাল, খেলা থেকে ততই সরে গিয়েছেন সিৎজিপাস। যে কারণে শেষ সেটে একটিও গেম জিততে পারেননি তিনি। সহজেই জয় হাসিল করেন স্প্যানিশ তারকা।
এবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে দ্বিতীয় বার এই গ্র্যান্ড স্ল্যাম জিতবেন তিনি। সেক্ষেত্রে সবকটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দুইবার করে জেতার রেকর্ড সম্পূর্ণ হবে তাঁর, যা টেনিস বিশ্বে হাতে গোনা কয়েকজনের রয়েছে। সেই রেকর্ড হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার ফাইনাল পর্যন্ত। সেখানে তাঁকে লড়তে হবে জকোভিচ ও লুকাস পউইল-এর ম্য়াচের বিজয়ীর বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications