৫ সেটের রোমাঞ্চকর লড়াই! অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন মারে, 'শেষ ম্য়াচ' নিয়ে জল্পনা শুরু
অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর প্রথম রাউন্ডের ম্যাচে রবার্তো বাউতিস্তা আগুতের বিরুদ্ধে পরাজিত হয়ে বিদায় নিলেন অ্যান্ডি মারে।
অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯ শুরুর দিনই বিদায় নিলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এদিন তিনি টুর্নামেন্টের ২২তম বাছাই স্প্যানিশ খেলোয়াড় রবের্তো বাউতিস্তা আগুতের বিরুদ্ধে ৫ সেটের রোমাঞ্চকর ম্যাচে ৬-৪, ৬-৪, ৬-৭ (৫), ৬-৭ (৪) ও ৬-২ ফলে পরাজিত হন। প্রথম রাউন্ডেই তিনি বিজায় নেওয়ার পর এটিই তাঁর শেষ ম্যাচ কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

চোট আঘাতে জর্জরিত হয়ে ২০১৮ সালে বেশিরভাগ সময়টাই সার্কিটের বাইরে কাটাতে বাধ্য হন মারে। টুর্নামেন্ট শুরুর আগেই তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জানিয়েছিলেন তিনি উইম্বলডন অবধি খেলতে চান। তবে শরীর সায় না দিলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর শেষ টুর্নামেন্ট হতে পারে।
এদিনের ম্যাচেও মারের খেলা দেখেও বোঝা গিয়েছে নিজের সোনার সময় তিনি পার করে এসেছেন। টেনিসের উচ্চ পর্যায়ে খেলার মতো ক্ষমতা তাঁর আর নেই।
বর্তমানে মারের বিশ্ব ক্রমতালিকায় স্থান ২৩০তম। কাজেই অস্ট্রেলিয়ান ওপেনে বাছাইয়ের মর্যাদা তিনি পাননি। প্রথম রাউন্ডেই তাঁর সামনে কঠিন বাধা ছিল। বিশ্বের ২৩তম তথা এই প্রতিযোগিতার ২২তম বাছাই স্প্যানিশ তারকা বাউতিস্তা বর্তমানে খুব ভাল ফর্মে আছন। এদিন ঘন্টা দুয়েকের মধ্য়েই মারেকে পরাজিত করতে পারতেন তিনি। পারলেন না মারের জেদের জন্য।
সম্ভবত মারে নিজেো বুঝে গিয়েছিলেন প্রথম দিনই বিদায় নিতে হবে। তাই শরীরের শেষ শক্তি দিয়েও তিনি লড়লেন। ২ ঘন্টায় খতম হয়ার ম্য়াচটিকে ট
টেনে নিয়ে গেলেন ৪ ঘন্টা ৯ মিনিটে ম্য়ারাথন ম্য়াচে।
এর আগে তিনবারের সাক্ষাতে তিনবারই মারে বাউতিস্তাকে হারিয়ে দিয়েছিলেন। এদিন স্প্যানিশ খেলোয়াড়ি সহজেই প্রথম দুই সেট হাসিল করার পর মারে ম্য়াচটিকে এমন জায়গায় নিয়ে গেলেন যে বাউতিস্তাও একসময় বিশঅবাস করতে শুরু করেন চতুর্থবার হারতে চলেছেন।
সময় যত গড়ায় মনের দিক থেকে ততই মারে চাঙ্গা হয়ে উঠতে থাকলেও জবাব দিতে শুরু করে তাঁর শরীর। কাজেই শেষ পর্যন্ত অবশ্যম্ভাবীকেই মেনে নিতে বাধ্য হন তিনি।
ম্য়াচের পর মারে জানান, অস্ট্রেলিয়া টেনিস খেলার মজাই আলাদা। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, এটা যদি তাঁর শেষ ম্যাচ হয়, তাহলেও তিনি খুশি হবেন, কারণ এদিন সর্বস্ব দিয়ে তিনি লড়াই করেছেন। কিন্তু তা এদিনের জন্য যথেষ্ট ছিল না। এতেই তাঁর অবসর নিয়ে জল্পনার আগুনে ঘি পড়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications