Asian Games 2023: এশিয়াডে টেনিসে ইতিহাস ভারতের, ঋতুজাকে সঙ্গী করে সোনা জিতলেন তেতাল্লিশের বোপান্না
এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। এবার টেনিসে বড় সাফল্য পেল ভারত। মিক্সড ডাবলস টেনিসে সোনা জিতল জুটি। চাইনিজ তাইপেই জুটিকে হারিয়ে দিলেন তাঁরা। প্রথম সেটে হেরে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করলেন ভারতীয় জুটি। সেইসঙ্গে সোনা জিতেল নিলেন বোপান্না এবং ঋতুজা।
ম্যাচের ফল ২-৬, ৬-৩, ১০-৪। স্কোর বোর্ড বলে দিচ্ছে ম্যাচ কতটা কঠিন ভারতীয় জুটির জন্য। ঋতুজাকে সঙ্গে নিয়ে বোপান্না শনিবার হারালেন চাইনিজ তাইপের শুয়ো লিয়াং ও হাও হুয়াংকে। একসময়ে পিছিয়ে ছিল ভারতীয় জুটি। সেই জায়গা থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান বোপান্না-রুতুজা। সেই সঙ্গে দেশকে আরও একটা সোনার পদক উপহার দেন।

চাইনিজ তাইপেইয়ের জুটি লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং-য়ের বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিলেন ভারতের রোহন বোপান্না এবং ঋতুজা ভোসলে। কেরিয়ারের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন বোপান্না। কিন্তু ৪৩ বছর বয়সে এসেও যে টেনিসের মতো ইভেন্টে সোনা জেতা যায়, তার দৃষ্টান্ত স্থাপন করলেন রোহন বোপান্না। ২৭ বছর বয়সের ঋতুজাকে সঙ্গী করেই মিক্সড ডাবলসে দেশকে প্রথম সোনা উপহার দিলেন বোপান্না।
মিক্সড ডাবলসে ভারতীয় জুটির মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১৫ বছর। কিন্তু তার কোনও প্রভাব দেখা গেল না এশিয়ান গেমসে। বিশেষ করে ফাইনাল সাক্ষী থাকল দুরন্ত এক প্রত্যাবর্তনের। প্রথম সেটে হেরেও সোনা জিতল ভারতীয় জুটি। যেন প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায়।

প্রথম সেটে বোপান্না-ঋতুজা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। ৩৩ মিনিটে সেই সেট জিতে ভারতকে চাপে ফেলে দেয় চাইনিজ তাইপেই। কিন্তু দ্বিতীয় সেটেই দুরন্ত জয় ছিনিয়ে নেন বোপান্নারা। ৬-৩ ফলে ম্যাচ জেতেন তাঁরা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা।সেই সঙ্গে সোনাও জিতলেন।
এশিয়াডে বোপান্নার এটাই দ্বিতীয় পদক। ২০১৮ সালে জাকার্তায় পুরুষদের ডাবলসে সোনা জিতেছিলেন বোপান্না। তার পাঁচ বছর পরে হাংঝৌয়ে ফের সোনা জিতলেন তিনি। তবে এবার মিক্সড ডাবলসে। এবারের এশিয়ান গেমসের টেনিসে এটাই প্রথম সোনা ভারতের। এরআগে টেনিস থেকে রুপো এসেছিল। রামকুমার রামানাথন এবং সাকেত পুরুষদের ডাবলসে রুপোর পদক জিতেছিলেন। ফাইনালে চাইনিজ তাইপে জুটির কাছে হার মেনে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় জুটিকে। এবার বোপান্না এবং ঋতুজা জুটি সোনার আক্ষেপ পূরণ করলেন।
A GOLDEN VICTORY🇮🇳🎾
— Anurag Thakur (@ianuragthakur) September 30, 2023
Huge congratulations to the dynamic duo @rohanbopanna and @RutujaBhosale12 for their spectacular performance and clinching 🥇 in the Tennis Mixed Doubles event at the #AsianGames2022!
What a sensational comeback!
Our Champions displayed nerves of steel,… pic.twitter.com/apIdmZd6R9
লিয়েন্ডার-মহেশ ভূপতির পর ভারতের পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম রোহন বোপান্না। ডেভিস কাপে যেমন অনেক স্মরণীয় জয় পেয়েছেন, তেমনই গ্র্যান্ড স্ল্যামেও লড়াই করেছেন রোহন। এবার এশিয়ান গেমসেও সোনার পদক জিতলেন মিক্সড ডাবলস ইভেন্টে।












Click it and Unblock the Notifications