প্রথমবার উইম্বলডনের ফাইনালে বার্টি, সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কা
উইম্বলডনের ফাইনালে বার্টি, সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন কারবার
প্রথমবারের জন্য উইম্বলডনের ফাইনালে পৌঁছলেন অ্যাশলেইঘ বার্টি। সেমিফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কারবার হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা। সেন্টার কোর্টে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হন টেনিস প্রেমীরা। ম্যাচ হারলেও প্রশংসা কুড়িয়েছে কারবারের লড়াই।

বৃহস্পতিবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে হাই-ভোল্টেজ সেমিফাইনালে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করেন অ্যাশলেইঘ বার্টি। শুরু থেকেই বিশ্বের এক নম্বর টেনিস তারকার ফোরহ্যান্ড-ব্যাকহ্যান্ডে নাজেহাল হতে থাকেন কারবার। ম্যাচের প্রথম সেট ৬-৩ ফলাফলে জেতেন বার্টি। কার্যত দাঁড়াতে পারেননি জার্মানির কারবার। তবে দ্বিতীয় সেটে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। টাইব্রেকারের মাধ্যমে ওই মোকাবিলার ফলাফল নির্ধারিত হয়। ৭-৬(৭-৩) গেমে ওই সেট ও ম্যাচ জিতে উইম্বলডনের ফাইনালে পৌঁছন বার্টি।
এই প্রথমবার উইম্বলডনের ফাইনাল খেলবেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা। এর আগে ২০১৯ সালের ফরাসি ওপেন জিতেছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা। ২০২০ সালের অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালেও পৌঁছেছিলেন বার্টি। চলতি উইম্বলডনে যে ফর্মে রয়েছেন, তাতে অস্ট্রেলিয় তারকা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিততে পারেন বলে মনে করেন টেনিস প্রেমীরা।
More of this in the final please, @KaPliskova 😮#Wimbledon pic.twitter.com/FzPIpcCFDz
— Wimbledon (@Wimbledon) July 8, 2021
উইম্বলডনে মহিলাদের অন্য সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভার কাছে হেরে গেলেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। ম্যাচের প্রথম সেট অবশ্য বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকাই জেতেন। ৭-৫ ফলাফলে মোকাবিলার ফয়সলা হয়। শেষ দুটি সেট জিতে ম্যাচ জিতে নেনে প্লিসকোভা। ৬-৪, ৬-৪ ফলাফলে শেষ দুটি সেট ও ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যান চেকের টেনিস তারকা।
টুর্নামেন্টের পুরুষদের বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। যদিও দাপট দেখিয়ে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছেন নোভাক জকোভিচ। শুক্রবার কানাডার ডেনিস শাপোভালভের বিরুদ্ধে শেষ চারের লড়াই খেলতে নামবেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা। অন্য সেমিফাইনালে পোল্যান্ডের হবার্ট হুরকাকজের মুখোমুখি হবেন ইতালির মাত্তেও বেরেত্তিনি।












Click it and Unblock the Notifications