অ্যাশলে বার্টি জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন, তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব দখলে নিয়ে গড়লেন অনন্য নজির
প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি। ৪৪ বছর পর কোনও অস্ট্রেলীয়র দখলে রইল অস্ট্রেলিয়ান ওপেন। দ্বিতীয় সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে পড়েও টাইব্রেকারে বাজিমাত করলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। খেলার ফল ৬-৩, ৭-৬ (২)।

Win a Grand Slam on home soil? Completed it mate 🇦🇺🏆@ashbarty defeats Danielle Collins 6-3 7-6(2) to become the #AO2022 women’s singles champion.
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
🎥: @wwos • @espn • @eurosport • @wowowtennis #AusOpen pic.twitter.com/TwXQ9GACBS
১৯৭৮ সালে ক্রিস ও'নিল অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতেছিলেন। তারপর এই প্রথম ফের কোনও অস্ট্রেলীয়র দখলে রইল অস্ট্রেলিয়ার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব। ২০১৯ সালে ফরাসি ওপেন ও ২০২১ সালে উইম্বলডন খেতাব জেতেন বার্টি। স্বাভাবিকভাবেই বিশ্বের ১ নম্বর টেনিস তারকাকে ঘিরে অস্ট্রেলিয়ান ওপেনের আসরেও প্রত্যাশা ছিল। যা পূরণ করলেন ক্রিকেট ছেড়ে পেশাদার টেনিসে পা রাখা বার্টি। অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিততে পারা তাঁর কাছে স্বপ্নপূরণ বলে উল্লেখ করেছেন তিনি। রানার-আপ কলিন্সকেও ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
🖤💛❤️
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
The moment Evonne Goolagong Cawley crowned @ashbarty the #AusOpen women's singles champion 🏆#AO2022 pic.twitter.com/ASBtI8xHjg
প্রথম সেট দাপটের সহকারেই জিতে নেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। মাত্র একটিই সার্ভ ব্রেকের সম্মুখীন হতে হয় তাঁকে। এরপর ২৭ নম্বর বাছাই মার্কিন ড্যানিয়েল কলিন্স দ্বিতীয় সেটে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন। বার্টি পিছিয়ে পড়েন ১-৫ ব্যবধানে। দ্বিতীয় ও ষষ্ঠ গেমে নিজের সার্ভ খোয়াতে হয় বার্টিকে। কলিন্স দ্বিতীয় সেট জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু দু-বার তাঁর সার্ভ ব্রেক করেন বার্টি। শেষ অবধি তিনি দ্বিতীয় সেট জিতে নেন টাইব্রেকারে, একটা সময় ৪-০ ব্যবধানে এগিয়েও যান।
Made Down Under ™️🇦🇺@ashbarty • #AusOpen • #AO2022 pic.twitter.com/9zAY1GKD3w
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
"I'm so proud to be an Aussie." 🇦🇺
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
Ladies and gentlemen, one of our own 🙌@ashbarty • #AusOpen • #AO2022 pic.twitter.com/Z47tOHkZIp
এই খেতাব জেতার সঙ্গেই সব ধরনের সারফেসে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার নজির স্থাপন করলেন অ্যাশলে বার্টি। মহিলা টেনিস খেলোয়াড়দের মধ্যে এই নজির শুধু রয়েছে সেরেনা উইলিয়ামসের। ওপেন এরায় মহিলাদের মধ্যে বার্টি হলেন অষ্টম টেনিস খেলোয়াড় যিনি ফরাসি ওপেন, উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছেন। এই তিনটি মেজর জয়ের নজির রয়েছে অস্ট্রেলিয়ার ইভন গুলাগং কউলের, তিনিই বার্টির হাতে এদিন ট্রফি তুলে দিয়েছেন।
"I know that you'll be fighting for many more of these in the future."
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
Nothing but respect for Danielle Collins from the world No.1 💙#AusOpen • #AO2022 pic.twitter.com/6sRLDrTzdB
অ্যাশলে বার্টি এই নিয়ে ১৫তম খেতাব জিতলেন, নিজের দেশে চতুর্থ। চলতি বছরের প্রথম সপ্তাহে অ্যাডিলেডে জেতার পর অস্ট্রেলিয়ান খেতাবও নিজের দখলে নিলেন বিশ্বের ১ নম্বর তারকা। ২০১৯ সাল থেকে ধরলে শেষ ১৪টি ফাইনালের ১২টিতেই জিতলেন বার্টি। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলস ফাইনালে ওঠার সুবাদে কলিন্স বিশ্বের টেনিস তারকাদের মধ্যে প্রথম দশে চলে আসবেন, একইসঙ্গে এক নম্বর মার্কিন টেনিস তারকা হওয়াও নিশ্চিত হয়ে গেল তাঁর।












Click it and Unblock the Notifications