Australian Open: ভ্যাকসিনেশন নিয়ে টালবাহানা করা জকোভিচ’কে 'ভর্ৎসনা' নাদালের
শুরু থেকেই ভ্যাকসিশেন নিয়ে নানা টালবাহানা করেছেন নোভাক জকোভিচ। শেষ পর্যন্ত গ্ল্যান্ডস্ল্যামের আকর্ষণ বজায় রাখতে বিশেষ নিয়মে জোকার'কে খেলার ছাড়পত্র দিলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বুধবারই জানিয়ে দিয়েছিলেন পর্যাপ্ত প্রমাণ দিতে নোভাক বিশেষ ছাড়ের যোগ্য তবেই তিনি অস্ট্রেলিয়ায় পা রাখতে পারবেন। স্কট মরিসনের এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে নোভাকের এন্ট্রি ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া।

জকোভিচের এন্ট্রি ভিসা বাতিল হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর খেলার সম্ভবনা অত্যন্ত ক্ষীন। এই পরিস্থিতিতে জোকারের পাশে না দাঁড়িয়ে বরং তাঁর জেদ এবং অনৈতিক আব্দার'কে ধিক্কার জানালেন রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়া প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে নাদাল বলেন, "পরিস্থিতি অত্যন্ত খারাপ। কিন্তু দিনের শেষে বলতে পারি আমরা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বহু পরিবারকে শেষ দু'বছর এর কারণে ভুগতে হয়েছে।" নোভাক প্রসঙ্গে নাম না করে নাদাল বলেছেন, "আমি মনে করি এটা স্বাভাবিক। অস্ট্রেলিয়ায় এটা স্বাভাবিক (জনতার রোষ)। অনেক কঠিন লক ডাউনের মধ্যে দিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। বহু মানুষ দীর্ঘদিন বাড়ি ফিরতে পারেননি। আমার দৃষ্টি ভঙ্গি থেকে বলতে পারি যাঁরা ওষুধের সম্পর্কে জানেন (ডাক্তাররা) তাঁরা যখন বলছেন আমাদের ভ্যাকসিন নেওয়া জরুরি, তা হলে অবশ্যই ভ্যাকসিন নেওয়াটা জরুরি। আমারও কোভিড হয়েছিল। আমিও কোভিড টিকা'র দু'টো ডোজ নিয়েছি। টিকা নিলে কখনওই খেলতে কোনও সমস্যা হয় না। এটাই হল মূল বস্তু।"
ফেভারিট হিসেবে ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবেন রাফায়েল নাদাল। কেরিয়ারে একাধিক গ্র্যান্ডস্ল্যাম জিতলেও মেলবোর্ন পার্ক তাঁকে আনন্দ করার মতো বেশি মুহূর্ত দেয়নি। ২০০৯ সালে কেরিয়ারে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। রড লেভার এরিনা থেকে এই একবারই খেতাব জিতে দেশে ফিরেছিলেন এই স্প্যানিয়ার্ড। ১৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্যামটির ফাইনাল আয়োজিত হবে ৩০ জানুয়ারি, রবিবার।












Click it and Unblock the Notifications