টেনিস তারকার ক্রিকেট-প্রেম! অস্ট্রেলিয়ান ওপেনে অনুশীলনের ফাঁকে অ্যাশ বার্টির ভিডিও ভাইরাল
অ্যাশলে বার্টি। অস্ট্রেলিয়ার টেনিস সেনসেশন। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। তিনিও মজে ক্রিকেটে! অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তার আগে অনুশীলনের ফাঁকে সেই বার্টিকেই দেখা গেল ক্রিকেট খেলতে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করলেন। কোচিং স্টাফদেরই দিলেন টিপস!

২০১১ সালে বিশ্বের জুনিয়র টেনিস খেলোয়াড়দের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন বার্টি। বছর তিনেক পেশাদার ক্রিকেট খেলেন। তবে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ওই তিন বছরে তিনি যে টেনিস খেলেননি তা নয়। গ্র্যান্ড স্ল্যামে সাতবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় ছিল ২ বার। তবে এরপর আপাতত টেনিস থেকে নিজেকে দূরে সরিয়ে মনোনিবেশ করেন ক্রিকেটে।
🇦🇺 @ashbarty has bowling skills to boot🏏#AusOpen · #AO2022 · #AOActive pic.twitter.com/PfjprtLujl
— #AusOpen (@AustralianOpen) January 26, 2022
২০১৫-১৬ মরশুমে ব্রিসবেন হিট দলের হয়ে মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলেছেন বার্টি। ট্রায়ালে নজর কাড়ার জেরেই মিলেছিল সুযোগ। বিগ ব্যাশ অভিষেকে নজরও কেড়েছিলেন। ২৭ বলে ৩৯ রানের ইনিংসে ছিল বিশাল ছক্কাও। ২০১৫ সালে কুইন্সল্যান্ডের মহিলা দলের হয়ে ৫০ ওভারের ক্রিকেটও খেলেন অ্যাশলে বার্টি। পেশাদার টেনিসে কামব্যাক করেন ২০১৬ সালে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি বর্তমানে বিশ্বের ১ নম্বর টেনিস তারকাকে।
🇦🇺 @ashbarty has bowling skills to boot🏏#AusOpen · #AO2022 · #AOActive pic.twitter.com/PfjprtLujl
— #AusOpen (@AustralianOpen) January 26, 2022
অস্ট্রেলিয়ান ওপেনে মার্কিন ম্যাডিসন কিজের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবেন অ্যাশ বার্টি। তার প্রস্তুতির ফাঁকেই কিট ব্যাগকে উইকেট বানিয়ে ক্রিকেট খেলতে মেতে উঠলেন বার্টি। ব্যাটিং দেখেই বোঝা যাবে পেশাদার ক্রিকেটে তিনি খেলেছেন। উইকেটকিপিং করলেন, বোলিংও করলেন। কয়েক দিন আগেই মেলবোর্ন পার্কে র্যাকেট দিয়ে ব্যাটিংয়ে লেগ গ্লান্সের মতো শট মারতে দেখা গিয়েছিল বার্টিকে।
🎾 x 🏏 @ashbarty • #AusOpen • #AO2022 pic.twitter.com/bUb1gqwxjH
— #AusOpen (@AustralianOpen) January 22, 2022
অনেক তারকা ক্রিকেটারও তাঁর ওই শটের প্রশংসা করেছিলেন। এদিন বার্টির ক্রিকেট খেলার ভিডিওটিও ভাইরাল হয়েছে। ২টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বার্টি অস্ট্রেলিয়ান ওপেনে দুবারের সেমিফাইনালিস্ট। খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে চলার ফাঁকে নিজে যে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন তা স্পষ্ট করল ফান ক্রিকেট।












Click it and Unblock the Notifications