US Open: রুদ্ধশ্বাস ফাইনা‌লে জিতলেন খেতাব, চ্যাম্পিয়নদের তালিকায় নতুন নাম সাবালেঙ্কা

ইউএস ওপেনে মহিলাহদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হ‌লেন আরিয়ানা সাবালেঙ্কা। যুক্তরাষ্ট্র ওপেনের চ্যাম্পিয়নের তালিকায় যুক্ত হল আরও একটি নতুন নাম। ইউএস ওপেনের নতুন রানি হলেন সাবালেঙ্কা। জেসিকা পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের টেনিস তারকা।

সাবালেঙ্কা স্ট্রেট সেটে জিতলেন। কিন্তু ফাইনালে লড়াই মোটেই সহজ হয়নি সাবালেঙ্কার জন্য। দুটি সেটেই পেগুলা কঠিন লড়াই ছুঁড়ে দেন সাবালেঙ্কাকে। খেতাব নির্ধারক ম্যাচের দুটি সেটই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু দুই সেটেই জয় হাসি করলেন সাবালেঙ্কা। ফাইনাল ম্যাচে সাবালেঙ্কা জিতলেন ৭-৫, ৭-৫ ব্যবধানে। এবারের ইউ ওপেনের মহিলাদের সিঙ্গলসে যে নতুন বিজয়িনী পাওয়া যাবে তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কারণ সাবালেঙ্কা বা পেগুলা কেউই আগে চ্যাম্পিয়ন হননি।

US Open

এক বছরে বদলে গেল চিত্রটাই। ২০২৩ সালে এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেননি সাবালেঙ্কা। ফাইনালে উঠেও ইউএস ওপেন জিততে না পারার হতাশা নিয়ন্ত্রণ করতে পারেননি। এবার খেতাব জিতে আবেগে ভাসলেন সাবালেঙ্কা। জয়ের আনন্দে মাটিতে শুয়ে পড়লেন। গত বছর ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি বিশ্বের প্রাক্তন এক নম্বর সাবালেঙ্কা। ফাইনালে হারতে হয়েছিল কোকো গফের কাছে।
ফাইনালে হাড্ডাহাড্ডি হওয়ায় আরিয়ানা সাবালেঙ্কার বিরুদ্ধে সমান তালে লড়ে গেলেন জেসিকা পেগুলা। প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা পেগুলা ফাইনাল ম্যাচের চাপ নিতে পারলেন না। ম্যচের শেষ দিকে সাবালেঙ্কার আগ্রাসী টেনিসের সামনে পেরে উঠলেন না পেগুলা।

২০২৩ এবং ২০২৪ পর পর দু'বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সাবালেঙ্কা। এ বার ইউএস ওপেন জিতলেন। ছাড়া ২০২১ ও ২০২৩ সালে উইম্বলডনের সেমিফাইনাল এবং ২০২৩ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্ষেত্রে রয়েছেন দুই নম্বরে, সেমিফাইনালে ১৩তম বাছাই নাভারোকে ৬-৩, ৭-৬ গেমে পোড়াস করেন সাবালেঙ্কা।

খেতাব জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ''এই মুহূর্তে আমি কথা বলার মতো অবস্থায় নেই। আমি সব সময় স্বপ্ন দেখতাম এই সুন্দর ট্রফিটা জেতার। অবশেষে জিততে পারলাম। ভীষণ গর্বিত মনে হচ্ছে। এমন কখনও বলি না। কিন্তু, সত্যিই খুব গর্বিত লাগছে।''
ফাইনাল ম্যাচ দেখার জন্য কোর্টে উপস্থিত ছিলেন প্রায় ২৩ হাজার দর্শক। এদের মধ্যে ছিলেন প্যারিস অলিম্পিকের ১০০ মিটারে স্বর্ণজয়ী নোয়া লাইলস, এনবিএ তারকা স্টেফ কারি এবং প্রাক্তন ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+