জোকোভিচকে হারিয়ে দিলেন জেরেভ, এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে সামনে মেদভেদেভ
বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। জকোভিচের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে তিনি ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের দু-নম্বর ড্যানিয়েল মেদভেদেভের।
বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। জকোভিচের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে তিনি ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের দু-নম্বর ড্যানিয়েল মেদভেদেভের। সেমিফাইনালে জেরেভ ৭-৬(৪), ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে দেন জকোভিচকে।

প্রথম সেট ট্রাইব্রেকারে জকোভিচকে উড়িয়ে দেন জেরেভ। কিন্তু দ্বিতীয় সেটে জকোভিচ ফিরে আসেন ম্যাচে। স্বভাবতই তৃতীয় সেট ছিল স্নায়ুর লড়াই। স্নায়ুর চাপ কাটিয়ে জয় নিশ্চিত করলেন জেরেভ। স্নায়ুর চাপেই তৃতীয় সেটে জোকোভিচের খেলায় আনফোর্সড এরর চোখে পড়ে বেশি সংখ্যায়। জেরেভ প্রথমেই ৩-১ লিড নিয়ে নেন জকোভিচের সার্ভিস ব্রেক করে।
২৪ বছর বয়সী জার্মানকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছিল। তিনি শুরুও করেন দারুন। ২০১৮ সালে তিনি পাঁচটি এটিপি টুর্নামেন্ট জেতেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এবছর তিনি একাধিকবার বিশ্বের এক নম্বর জকোভিচকে হারিয়েছেন। সাফল্যও পেয়েছেন। এবার সামনে মেদভেদেভ। এর আগে তিনি মেদভেদেভের বিরুদ্ধে হার মানেন।
এদিন আঁটোসাঁটো ছিল জেরেভের খেলা। প্রথম সার্ভ থেকেই তাঁর সার্ভে দেখা যায় গতিশীলতা। তাঁর গ্রাউন্ডস্ট্রোকগুলিও এদিন জোকোভিচের জন্য ফিরে আসার দরজা বন্ধ করে দেয়। তবে জেরেভের দ্বিতীয় সার্ভে প্রত্যাঘাত করে জোকোভিচ লড়াই চালয়ে যান। জেরেভ বলেন, "একবার নোভাক ছন্দে এসে গেলে, তাঁকে হারানো খুব কঠিন।
জেরেভ বলেন, "আমি মাঝে মাঝে ভুল করেছি। কিন্তু আমি তাঁকে ছন্দে পড়তে দিইনি। সেই কারণেই জকোভিচের মতো মহান খেলোয়াড়কে হারাতে পেরেছি। আমি খুশি যে আমি জিতেছি, তবে ম্যাচটি যে কোনওদিকেই যেতে পারত।" এদিন জেরেভের জয় জোকোভিচকে সিজনের অন্তিম টুর্নামেন্টে ষষ্ঠ শিরোপা জেতার পথে রুদ্ধ করে দিন। এই টুর্নামেন্ট জিতলে রজার ফেডেরারের রেকর্ড ছুঁতে পারতেন তিনি।
এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেদভেদেভ নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ৬-২ হারিয়ে ফাইনালে উঠেছিলেন। তিনি জেরেভের মুখোমুখি হবেন এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে। মেদভেদেভ রুডের বিরুদ্ধে জোরালোভাবে শুরু করেছিলেন। রুডকে কোনও সুযোগই দেননি তিনি। কার্যত উড়িয়ে দেন আহত সিসিপাসের জায়গা নেওয়া রুডকে।
২৫ বছর বয়সী মেদভেদেভ বিশ্ব টেনিসে ইতিমধ্যেই উজ্জ্বল নাম হয়ে উঠেছেন। তাঁর কাছে এবার সুযোগ ছিল জকোভিচকে সরিয়ে এক নম্বর হয়ে বছর শেষ করার। কিন্তু প্যারিস ওপেনে এগিয়ে গিয়েও জকোভিচকে না হারাতে পারায় লক্ষ্যপূরণ হয়নি তাঁর। তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচকে হারিয়ে। প্যারিসেও তিনি এগিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত অদম্য জকোভিচের কাছে তাঁকে হার মানতে হয়।
এই টুর্নামেন্টেই মেদভেদেভ জেরেভকে হারান গ্রুপ পর্যায়ে। তিনি হুবার্ট হুরকাজ, আলেকজান্ডার জেরেভ এবং জ্যানিক সিনারের বিরুদ্ধে জয় হাসিল করে সেমিফাইনালে উঠেছিলেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে জেরেভ গ্রুপ রানার্স হয়ে জকোভিচের মুখোমুখি হয়েছিলেন। জকোভিচকে হারিয়ে তিনি ফের মেদভেদেভের মুখোমুখি হতে চলেছেন। তিনি কি পারবেন ফেভারিট মেদভেদেভকে হারিয়ে ফরে এটিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়ন হতে?












Click it and Unblock the Notifications