পাকিস্তানে ডেভিস কাপ খেলবে না ভারত, জানাল এআইটিএফ

৫৫ বছর পর ফের পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় টেনিস দলের। কিন্তু জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে শুরু হওয়া রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা সেই সফরের

৫৫ বছর পর ফের পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় টেনিস দলের। কিন্তু জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে শুরু হওয়া রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা সেই সফরের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া জোন গ্রুপের টাই হওয়ার কথা। বর্তমান কূটনৈতিক অস্থিরতায় সেখানে দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের টেনিস সংস্থা।

 এআইটিএ-র চিন্তা

এআইটিএ-র চিন্তা

বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো উচিত কাজ হবে না বলেই দাবি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের। ১৯৭৩-র মতো (সেবার মালেশিয়ায় হয়েছিল খেলা) এবারও ম্যাচ কোনও নিরেপেক্ষ দেশে হোক, চায় ভারতীয় টেনিস সংস্থা।

আবেদন

আবেদন

সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার পর তারপর এই ইস্যুতে তারা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে চিঠি লিখেছে এআইটিএফ। সেই চিঠি পাকিস্তানে গিয়ে টেনিস না খেলার কথা আইটিএফ-কে জানিয়েছে ভারতীয় টেনিস সংস্থা।

আইটিএফের বক্তব্য

আইটিএফের বক্তব্য

এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হচ্ছে না ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। নিয়ম অনুযায়ী, কোনও একটি দেশের জন্য ডেভিস কাপের টাই আটকে গেলে, সেই দেশকে ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু এক্ষেত্রে বিষয়টি স্পর্শকাতর বলে জানিয়েছে আইটিএফ। ভারত-পাক টাইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল ভারতীয় টেনিস সংস্থাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+