যৌন হয়রানির শিকার হওয়ার কথা আবারও অস্বীকার করলেন পেং শুয়াই
যৌন হয়রানি হওয়ার কথা আবারও অস্বীকার করলেন পেং শুয়াই
যৌন হয়রানি হওয়ার কথা আবারও অস্বীকার করলেন চিনের টেনিস তারক পেং শুয়াই। তিনি জানিয়েছে, কারোর বিরুদ্ধে কখনও তিনি যৌন হেনস্থার অভিযোগ আনেননি। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পেং।

গত বছর নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় টেনিসের ডবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা যৌন হায়রানির অভিযোগ করেছিলেন চিনের প্রাক্তন ভাইস প্রিমিয়ার ঝাং গাওলির বিপক্ষে। তিনি জানিয়েছিলেন, এক বছরের সম্পর্কে ঝাং গাওলি তাঁকে যৌনক্রিয়ায় অংশ নিতে বাধ্য করে ছিলেন।
পেং শুয়াইয়ের করা এই পোস্ট ভাইরাল হয়ে গেলে সন্তর্পনে তা মুছে ফেলেন পেং এবং তার পর তিন সপ্তাহ তাঁর দেখা পাওয়া যায়নি জনসাধরণের মধ্য়ে, পাশাপাশি পেং শুয়াইয়ের কোনও খোঁজ দিতে পারেননি তাঁর কাছের মানুষেরাও। প্রায় তিন সপ্তাহ পর বেশ কিছু ইভেন্টে ফের দেখা যায় পেং শুয়াইকে। ডিসেম্বরে একটি ইভেন্টে এসে নিজের করা ওই পোস্টে যৌন হেনস্থার কথা তিনি যে লিখেছিলেন সেটাই অস্বীকার করেন পেং। ওই ইভেন্টে এসে ফরাসি স্পোর্টস ডেইলি এল'ইকুইপকে পেং শুয়াই বলেছেন, "আমি কখনও বলিনি কেউ আমায় কোনও ভাবে যৌন হেনস্থা করেছে।"
সেখানেই তিনি জানিয়েছিলেন ওয়েইবো-তে করা তাঁর সেই পোস্ট তিনি নিজেই মুছে ফেলেছিলেন। টুইটারের মতোই প্ল্যাটফর্ম হল ওয়েবো। চিন নিজেদের দেশের নাগরিকদের জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। চিনের অধিকাংশ মানুষই টুইটার বা গোটা বিশ্বে ব্যবহৃত অন্য় সোশ্যাল মিডিয়াম প্ল্যাটফর্মগুলির একটি করে অন্য সংস্করণ নিজেদের দেশে তৈরি করে রেখেছে। যাতে ফেসবুক, টুইটার হোয়াটস্যাপের পরিবর্তে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই প্ল্যাটফর্মগুলিই ব্যবহার করে ওই দেশের নাগরিকরা।
প্রথমে মনে করা হয়েছিল চিনের সরকার যারা নিজেদের কোনও রকম খারাপ শুনতে গড়রাজি তারাই এই পোস্ট ডিলিট করে দিয়েছিল। কিন্তু যখন এল'ইকুইপ পেং শুয়াইকে সেই পোস্ট মুছে ফেলার কারণ জিজ্ঞাসা করেছিল তখন তিনি বলেছিলেন, "আমার ইচ্ছা হয়েছিল তাই (মুছে দিয়েছি)। এই পোস্টের কারণে বাইরের বিশ্বে প্রচণ্ড বড় ভুলবোঝাবুঝি তৈরি হয়েছিল। আমি চাইনা ওই পোস্টের আরও অন্য মানে বের করা হোক। ওই পোস্ট নিয়ে আর কোনও মিডিয়া হাইপ আমি চাই না।"
ডিসেম্বরে পেং শুয়াই নিজের তোলা অভিযোগ নিজেই অস্বীকার করলেও তাঁর বয়ানে সন্তুষ্ট ছিল না মহিলা টেনিস অ্যাসোসিয়েশন। গোটা বিশ্ব তাঁকে তিন সপ্তাহ দেখতে না পাওয়ার কারণে চিন্তিত হলেও নিজের দেশের সরকারের স্বার্থে নিজের তোলা অভিযোগকেই বারবার খণ্ডন করছেন পেং শুয়াই।












Click it and Unblock the Notifications