ইউক্রেনের পতাকা খোলার নির্দেশ সমর্থককে, বড় পতাকা বা ব্যানার নিষিদ্ধ তাই এমনটা বলা, সাফাই আয়োজকদের
ইউক্রেনের পতাকা খোলার নির্দেশ সমর্থককে, বড় পতাকা বা ব্যানার নিষিদ্ধ তাই এমনটা বলা, সাফাই আয়োজকদের
সিনসিনাটি ওপেনের একটি ম্যাচের সময়ে ইউক্রেনের জাতীয় পতাকা নিজের শরীরে মুড়ে থাকা এক সমর্থককে তা খুলে ফেলার নির্দেশ দেয় সুরক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, বড় পতাকা এবং ব্যানার নিষিদ্ধ, সেই কারণে তাঁকে গ্যালারিতে থাকতে হলে ওই পতাকা খুলে ফেলতে হবে।

এই ঘটনাটি ঘটে রাশিয়ার প্রতিযোগী অ্যানা কালিন্সকায়া এবং আনাস্তাসিয়া পোতাপোভা'র ম্যাচের মধ্যে। এই দুই টেনিস খেলোয়াড়ের মধ্যেই এক জন ওই ইউক্রেনের সমর্থকের পতাকা মুড়ে গ্যালারিতে বসে থাকা নিয়ে ডাব্লিউটিএ চেয়ার আম্পায়ার মর্গ্যান লারা'কে নালিশ করেন।
এর একটি ভিডিও সদ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিতে দেখা যায়, "অভিযোগের ভিত্তিতে লারা নিজের চেয়ার থেকে নেমে আসেন এবং এবং ওই সমর্থকের সামনে কথা বলেন, এর পরই ওই সমর্থক কোর্ট ছেড়ে বেরিয়ে যান। সিনসিনাটি ওপেনের প্রধানও ওই সমর্থককে জানান প্রতিযোতীতার বেঁধে দেওয়া মাপের থেকে অনেক বড় তাঁর পতাকা।
সংবাদ সংস্থা রয়টার্সকে মেল পাঠিয়ে প্রতিযোগীতার এক জন মুখপাত্র লিখেছেন, "ওয়েস্টার্ন এবং সাউদার্ন ওপেনের ব্যাগ পলিসি অনুযায়ী টুর্নামেন্টের ওয়েবসাইটে যে মাপ বলা রয়েছে তার থেকে বড় হলে ফ্ল্যাগ বা ব্যানার আটকে দেওয়া হবে। ওই মহিলাকে পতাকা খুলতে বলা হয় এবং তা হলেই সে গ্যালারিতে থাকতে পারত।"
ইউক্রেনের উপর রাশিয়ার অতির্কিত আক্রমণ এবং নিরপরাধ মানুষের উপর হত্যালীলা চালানোর জন্য উইম্বলডন থেকে এই বছর নির্বাসিত করা হয় রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইউএস ওপেন চলাকালীন ইউক্রেনের সাহায্যার্থে একটি ক্যাম্পেন আয়োজন করা হবে যেই ক্যাম্পেনের উদ্দেশ্য সেখান থেকে ইউক্রেনের সহায়তায় অর্থ সঞ্চয় করা। তাদের লক্ষ্য দুই মিলিয়ন ডলার টাকা তোলা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে।












Click it and Unblock the Notifications