ফরাসি ওপেনের প্রথম নৈশকালীন ম্যাচ স্ট্রেট সেটে জিতে ইতিহাস রচনা সেরেনার

ফরাসি ওপেনের প্রথম নৈশকালীন ম্যাচ স্ট্রেট সেটে জিতে ইতিহাস রচনা সেরেনার

ভয় একটা কাজ করছিল শুরু থেকেই। ক্লে কোর্টে নৈশকালীন ম্যাচ নিয়ে বেশ চিন্তায় ছিলেন সেরেনা উইলিয়ামস। তবে কোর্টে নামতেই সব জড়তা নিমেষে উধাও হল কিংবদন্তির। ফরাসি ওপেনের প্রথম রাত্রিকালীন ম্যাচ স্ট্রেট সেটে জিতে ইতিহাস রচনা করলেন মার্কিনি তারকা। উচ্ছ্বসিত হয়েছে টেনিস মহল।

ফরাসি ওপেনের প্রথম নৈশকালীন ম্যাচ স্ট্রেট সেটে জিতে ইতিহাস রচনা সেরেনার

ভারতীয় সময় সোমবার গভীর রাতে বা ফ্রান্সের সন্ধ্যায় ক্লে কোর্টে নেমে পড়েছিলেন সেরেনা উইলিয়ামস। প্রতিপক্ষ ছিলেন রোমানিয়ার অবাছাই ইরিনা-ক্যামেলিয়া বেগু। যিনি প্রথম সেটে সেরেনাকে যথেষ্ট বেগ দেন। মোকাবিলা গড়ায় টাইব্রেকারে। শেষে নিজের সুদীর্ঘ সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেটটি জিততে সক্ষম হন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী। ৭-৬ (৮-৬) গেমে প্রথম পর্বের মোকাবিলার নিষ্পত্তি হয়।

দ্বিতীয় সেটেও দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন টেনিস প্রেমীরা। কিন্তু হয় তার উল্টোটাই। দ্বিতীয় সেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন সেরেনা। মুখোমুখি সমরে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন কিংবদন্তি। সেরেনার একের পর এক শক্তিশালী ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ডাউন দ্য লাইন, টপ স্পেনের জবাব দিতে ব্যথ হন অখ্যাত ইরিনা-ক্যামেলিয়া বেগু। প্রতিপক্ষের তিনটি সার্ভিস ব্রেক করে ৬-২ গেমে ওই সেট ও ম্যাচ জেতেন উইলিয়ামস।

যদিও করোনা ভাইরাসে বিপর্যস্ত বছরের শুরুটা ততটা সফলভাবে করতে পারেননি সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে নাওমি ওসাকার কাছে হেরে গিয়েছিলেন মার্কিনি। ইতালিয়ান ওপেনের রাউন্ড অফ ৩২ ও পারমা চ্যালেঞ্জারের রাউন্ড অফ ১৬ থেকে ছিটকে গিয়ে টেনিস প্রেমীদের মনে ধাক্কা দিয়েছিলেন সেরেনা। স্বভাবচতই প্রশ্ন উঠেছিল যে এবার কি টেনিস কোর্টের থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে কিংবদন্তির। তার উত্তর নিজেই দিলেন সেরেনা। ফরাসি ওপেনের ইতিহাসে প্রথম ফ্রাড লাইটের নিচে খেলে এবং জিতে ইতিহাস রচনা করে টেনিস বিশ্বকে নতুন করে স্বপ্ন দেখালেন ৩৯ বছরের তরুণী।

প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার মিহায়েলা বুজারনেসকুর বিরুদ্ধে মোকাবিলায় নামবেন সেরেনা উইলিয়ামস। আজ ক্লে কোর্টে খেলতে নামছেন সেরেনার দিদি ভেনাস উইলিয়ামস। তাঁর প্রতিপক্ষ রাশিয়ার একাতেরিনা আলকেজান্দ্রোভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+