গরমের মরশুমে বিমানে কলকাতা থেকে চেন্নাই চলুন ২৯২১ টাকায়!

সোমবার একটি বিবৃতিতে স্পাইস জেট জানিয়েছে, এটা হল তাদের সুপার সামার সেল। তবে কোনও কানেক্টিং ফ্লাইট বা আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। সরাসরি উড়ানের ক্ষেত্রেই কেবল ছাড় মিলবে।
কয়েকটি ব্যস্ত রুটে ভাড়া হচ্ছে এই রকম: কলকাতা-দিল্লি ৩৩৮৭ টাকা, কলকাতা-মুম্বই ৩৪৭২ টাকা, কলকাতা-চেন্নাই ২৯২১ টাকা, বেঙ্গালুরু-কলকাতা ৩৩৭৪ টাকা, দিল্লি-মুম্বই ৩১৮৬ টাকা, মুম্বই-গোয়া ২০৭৮ টাকা, চেন্নাই-পোর্ট ব্লেয়ার ৩২৮৬ টাকা, হায়দরাবাদ-দিল্লি ৩৫৫১ টাকা ইত্যাদি।
স্পাইস জেট সূত্রে জানানো হয়েছে, কয়েকটি শর্ত আছে এই ছাড় পাওয়ার ক্ষেত্রে। প্রথমত, ২৪-২৬ ফেব্রুয়ারি, এই তিনদিনই সুপার সামার সেলের টিকিট কাটা যাবে। দ্বিতীয়ত, যাত্রায় সময় হতে হবে পয়লা এপ্রিল থেকে ৩০ জুন। তৃতীয়ত, 'আগে এলে আগে পাবেন ভিত্তি'-তে টিকিট দেওয়া হবে। চতুর্থত, দলবদ্ধ বুকিংয়ের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। ব্যক্তিগত বুকিংয়ের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে। প্রসঙ্গত, ১০ জন বা তার বেশি হলে তাকে দলবদ্ধ বুকিং বলে। পঞ্চমত, অনলাইনে টিকিট কাটলে তবেই এই ছাড় মিলবে। স্পাইস জেটের বুকিং অফিস থেকে কাটলে ছাড় পাবেন না। ষষ্ঠত, সঙ্গে অতিরিক্ত মালপত্তর থাকলে তার খরচ নিয়ম মেনে আলাদা দিতে হবে। যাত্রীভাড়ার সঙ্গে অতিরিক্ত মালের খরচ 'অ্যাডজাস্ট' করা হবে না।
স্পাইস জেট এমন ঘোষণা করায় স্বাভাবিকভাবে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়ে গেল ইন্ডিগো, গো এয়ার। এবার এদেরও এমন ছাড় ঘোষণা করতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications