Solar Eclipse 2023: আবার কবে দেখা যাবে এই হাইব্রিড সূর্যগ্রহণ?

সাধারণ সূর্যগ্রহণ নয়। একেবারে হাইব্রিড সূর্যগ্রহণ বলা হচ্ছে একে। যা শতাব্দীতে বিরল বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন শতাব্দীতে মাত্র সাতবার এই ধরনের হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যায়। এর পর আবার দেখা যাবে ২০৩১ সালে।

সূর্যগ্রহণ

বৈশাখের প্রথম সূর্যগ্রহণ। তাও আবার বিরল। একশো বছরে এমন বিরল সূর্যগ্রহণ দেখা যায়নি। এমনই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। একসঙ্গে পর পর তিনটি গ্রহণ। একই সারিতে চলে এসেছে পৃথিবী, সূর্য এবং চাঁদ। তার জেরে একের পর এক গ্রহণ শুরু হয়ে গিয়েছে।

হাইব্রিড সূর্যগ্রহণ

২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ এটি। ভারতীয় সময় সকাল ৭টা ৪ মিনিটে শুরু হয়েছে গ্রহণ। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। যদিও ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। পর পর তিনটি অংশ থাকবে গ্রহণের, আংশিক, পূর্ণগ্রাস এবং বলয়গ্রাস। সেকারণেই এর নাম হাইব্রিড গ্রহণ দেওয়া হয়েছে। এই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাঝামাঝি থাকে। অর্থাৎ খুব দূরেও নয় আবার খুব কাছেও নয়।

সূর্যগ্রহণ

এরপর আবার ২০৩১ সালে দেখা যাবে এই সূর্যগ্রহণ তারপর দেখা যাবে ২১৩৪ সালের ১৩ মার্চ। আজ যাঁরা বেঁচে রয়েছেন তাঁরা আর সেই সূর্যগ্রহণ দেখে উঠতে পারবেন না। ভারতে না দেখা গেলেও যেসব জায়গায় এই গ্রহণ দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে চিন, আমেরিকা, কম্বোডিয়া, ফিজি, জাপান, ইন্দেনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিনস, পাপুয়া নিউগিনি,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আন্টার্কটিকা, ভারত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

এবছরের এটাই প্রথম সূর্যগ্রহণ হলেও এর পরে একাধিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে সেগুলি হাইব্রিড হবে না। ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী ১৪ অক্টোবর। সেটিও ভারত থেকে দেখা যাবে না। পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিকা থেকে দেখা যাবে এই দ্বিতীয় সূর্যগ্রহণটি।

আবার শুধু সূর্যগ্রহণ নয় একাধিক চন্দ্রগ্রহণও রয়েছে ২০২৩ সালে। প্রথম চন্দ্রগ্রহণটি হবে পরের মাসে ৫ এবং ৬ মে। এটিও ভারত থেকে দেখা যাবে না। দক্ষিণ-পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরে দেখা যাবে। আর দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ২৮ এবং ২৯ অক্টোবর। দ্বিতীয় সূর্যগ্রহণের ঠিক পরে পরেই। সেটি দেখা যাবে এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, উত্তর-পূর্ব দক্ষিণ আমেরিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+