বিজেপির জয়ে প্রভাবিত শেয়ার বাজারও

রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি
রবিবারে চার রাজ্যে বিজেপির জয়ের পর প্রভাব পড়ল শেয়ার বাজারে । বাজার খুলতেই সেনসেক্স ৪৮৭ পয়েন্ট বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করল। প্রায় দেড়শো পয়েন্ট বৃদ্ধি পেয়ে নিফটিও ৬৪০০ সূচক ছুঁয়ে ফেলেছে।
ডলারের নিরিখে ৩৮ পয়সা বেড়ে টাকার দাম দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সা৷ অন্যদিকে, কমেছে সোনা-রুপোর দাম৷ বিশেষজ্ঞদের ধারণা, চার রাজ্যে ভোটের ফলে বিজেপির অভাবনীয় জয়েরই প্রভাব এই আকাশগামী সূচক।
গত ৫ নভেম্বর বুথ ফেরত সমীক্ষার ফল বেরতেই বাজার খোলার কিছুক্ষণের মধ্যে ২.১২ শতাংশ অথবা ৪৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স পৌঁছেছিল ২১,১৪৮.২৬ অঙ্কে। নিফটিও ১০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬,২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছিল।
যেখানে নিফটি ২০০৮, জানুয়ারিতে সর্বোচ্চ ৬৩৫৭ তে পৌচ্ছিয়েছিল। সেখানে আজ প্রায় দেড়শো পয়েন্ট বৃদ্ধি পেয়ে নিফটিও ৬৪০০ সূচক ছুঁয়ে নতুন রেকর্ড করল নিফটিও।












Click it and Unblock the Notifications