Solar Eclipse 2023: শতাব্দীর বিরলতম সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, জেনে নিন কেন
বিরল থেকে বিরলতম সূর্যগ্রহণ। শতাব্দীর বিরলতম সূর্যগ্রহণ হচ্ছে আজ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই গ্রহণ। ভারতীয় সময় সকাল ৭টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে সূর্যগ্রহণ। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। একে বিরলতম বলা হচ্ছে তার কারণ এরকম সূর্যগ্রহণ খুব একটা দেখা যায় না।
শতাব্দীতে বিরল এই হাইব্রড সূর্যগ্রহণ। সাধারণত শতাব্দীতে সাতবার এই ধরনের সূর্যগ্রহণ হয়। এমনই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেকারণে এই সূর্যগ্রহণ নিয়ে তাঁদের উৎসাহ এত বেশি। সাধারণত শতাব্দীতে সাতবার এই ধরনের হাইব্রিড সূর্যগ্রহণ হয়ে থাকে।

এর আগে ২০১৩ সালে হয়েছিল এরকমই হাইব্রিড সূর্যগ্রহণ। তারপরে ২০২৩ এ। ১০ বছর পর হচ্ছে এমন হাইব্রিড সূর্যগ্রহণ। আবার দেখা যাবে ২০৩১-এ। এমনই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেকারণে তাঁরা বেশি করে আগ্রহী এই সূর্যগ্রহণকে নিয়ে। তার পরে আবার সূর্যগ্রহণকে দেখতে হলে অপেক্ষা করতে হবে ২১৬৪ সাল পর্যন্ত। ২১৬৪ সালের ১৩ মার্চ আবার দেখা যাবে েই হাইব্রিড সূর্যগ্রহণ। এখন যাঁরা এই গ্রহণ দেখছেন তাঁদের হয়তো কেউ-ই বেঁচে থাকবেন না।

তবে দুঃখের বিষয় ভারতের কোনও জায়গা থেকই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। অসট্রেলিয়া, ফ্রান্স, আন্টার্কটিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় সকাল ৭টা ২০ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে গ্রহণ। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সম্পূর্ণ গ্রহণ স্থায়ী হবে ১ মিনিট ৩৪ সেকেন্ড মত। তখন একেবারে ঢেকে যাবে সূর্য।
গতকাল থেকেই নাসার ক্যামেরা নজর করে রয়েছে সূর্যের দিকে। সূর্য এবং পৃথিবীর অবস্থান নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কীভাবে এই বিরল মহাজাগতিক ঘটনা ঘটবে সেদিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। একাধিক জায়গায় যেখান থেক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখাযাবে সেই সব দেশে ভিড় করেছেন অনেকে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্যগ্রহণের লাইভ টেলিকাস্ট করছে। ইউটিউব এবং ভিডিও চ্যানেলের মাধ্যমে এই গ্রহণের লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। এমনকী স্যাটেলাইট ক্যামেরার সাহায্যেও এই গ্রহণের উপরে নজর রেখেছে নাসা। ইতিমধ্যেই লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছে। যেসব দেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে সেখানে সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications