Loksabha Vote 2024: 'বিধবা ভাতা পাইনি', সুজাতাকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা, কী বললেন তৃণমূল প্রার্থী

নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। রবিবার তিনি সপারিষদ শহরের ছ'নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে যান। তাঁকে কাছে পেয়েই ক্ষোভ উগরে দেন ওই এলাকার এক মহিলা।

তাঁর দাবি, তিন বছর আগে তার বাবা বার্ধক্য ভাতার জন্য আবেদন করলেও তিনি আজও পাননি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরেই ওই মহিলার গাল টিপে, 'বৌদিমনি থেকে দিদিভাই' সম্বোধন করে 'বিদায়ী' সাংসদ থেকে ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দল ও পৌরসভার দায় এড়ানোর চেষ্টা করেন।

Loksabha Vote 2024

যদিও এতো সবের পরেও ওই মহিলা ক্ষান্ত হননি, তাঁকে বলতে শোনা যায় 'মরার পর কি বাবা ভাতা পাবেন'। এই অবস্থায় উপস্থিত বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান দ্রুততার সঙ্গে বিষয়টি দেখার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ১০ বছরে বিজেপির সাংসদ থেকে কাউন্সিলর কাওকেই দেখা পাওয়া যায়নি। প্রচারে বেরিয়ে মহিলাদের সাড়া বেশী পাওয়া যাচ্ছে। যে বৃদ্ধের এখনো বার্ধক্যভাতা হয়নি তিনি আগামী ১৫ দিনের মধ্যে পেয়ে যাবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত উল্লেখ্য বাঁকুড়ায় এবার স্বামী-স্ত্রীর লড়াই। সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী। গত লোকসভা ভোটে সুজাতা এই কেন্দ্রেই সৌমিত্রর হয়ে প্রচার করেছিলেন। একুশের বিধানসভা ভোটের আগে সুজাতা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তারপরেই এক কথায় গৃহদাহ শুরু হয়ে যায়। তারপরে পাকাপাকি ভাবে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। এর মধ্যে আরামবাগ বিধানসভা থেকে টিকিও পেয়েছিলেন সুজাতা। কিন্তু জিততে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+