কেন সাত দফায় ভোট? মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী

ফের বিতর্কিত মন্তব্য বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর। ভারতের সংবিধান নড়বড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুকের ছাতি কমে গিয়েছে। এমনই কথা বললেন বাঁকুড়ার তৃণমূল নেতা তথা প্রার্থী অরূপ চক্রবর্তী।

প্রধানমন্ত্রী, সংবিধান ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। অরূপ চক্রবর্তী তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া জেলার তৃণমূল জেলা সভাপতি৷ সভামঞ্চ থেকে বক্তব্যের সময় বিতর্কিত কথা বললেন তৃণমূল প্রার্থী।

Arup Chakraborty

কেন রাজ্যে সাত দফায় ভোট করাতে হবে? কেন এক দফায় ভোট করানো গেল না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কী সেই সাহস থাকল না? এমনই ইঙ্গিত করলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এই প্রসঙ্গে পালটা বক্তব্য রেখেছেন বিজেপি প্রার্থী ডা: সুভাষ সরকার।

অরূপ চক্রবর্তী সভামঞ্চ থেকে বলেন, ৫৬ ইঞ্চি ছাতি বলেন প্রধানমন্ত্রী। একদিনে ভোট করানোর হিম্মত হল না। সরকারটা 'ফ্যালিওর'। এক দিনে যার ভোট করানোর হিম্মত নেই। তার ৫৬ ইঞ্চির বুকটা ৩৩ ইঞ্চিতে নেমে গিয়েছে। প্রধানমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।

শুধু তাই নয়, 'দেশের সংবিধান নড়বড়ে' এমন মন্তব্যও করেছেন অরূপ চক্রবর্তী। কীভাবে এই কথা বলতে পারেন একজন পোড়খাওয়া রাজনীতিবিদ? সেই প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে বিজেপির প্রার্থী ডা: সুভাষ সরকার বলেন, "উনি যে শব্দ প্রয়োগ করেছেন, তা সংবিধানের প্রতি 'অশ্রদ্ধা' প্রকাশ, যা 'দেশদ্রোহিতা'র সামিল। নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে ওনার ক্ষমা চাওয়া উচিত।"

পশ্চিমবঙ্গে অতীতের নির্বাচনের ঘটনা দেখা গিয়েছে। সন্দেশখালির শেখ শাহজাহানের মতো চরিত্র বহু জায়গায় ছড়িয়ে আছে। সেই কারণেই সাত দফায় লোকসভা নির্বাচন করতে হচ্ছে। এমন মতও প্রকাশ করেছেন ডা: সুভাষ সরকার।

প্রচারের শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করছেন তৃণমূল প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী ১৫ দিনের জন্য থাকবে। এরপর তাঁরাই থাকবেন। এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন এর আগে অরূপ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+