West Bengal Panchayat Election Results 2023: সিপিএমের পর বিজেপিতে ভাঙন, ভোট মিটতেই তৃণমূলে যোগদান
ভোটের ফলাফলের প্রকাশের পরই কাউন্টিং সেন্টার থেকে বেরিয়েই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জয়ী প্রার্থী। এবার বিজেপি প্রার্থীও একই পথ নিলেন। ভোটযুদ্ধে জয়ের মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সলমা মুর্ম্মু নামে সদ্য নির্বাচিতা এক পঞ্চায়েত সদস্যা।
বুধবার সকালে বাঁকুড়ার অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসন থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত ওই পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করেন। বিষ্ণুপুর শহরে বিধায়ক কার্যালয়ে এই যোগদান কর্মসূচি হয়। বিজেপির টিকিটে জয়ী প্রার্থীর তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক তন্ময় ঘোষ।

বিধায়ক তন্ময় ঘোষও দলবদলু। মুকুল রায়ের পর বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ দল বদলে তৃণমূলে যোগদান করেন। এবার তিনই বিজেপির পঞ্চায়েত সদস্যতে ভোটের ফলাফল প্রকাশের পরই তৃণমূলে নিয়ে এলেন। এর আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন পঞ্চায়েতের প্রার্থী। এবারও বিজেপিতও ঘটল সেই ঘটনা।
প্রসঙ্গত ১২ আসনবিশিষ্ট বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার ৬টি আসনে জয়লাভ করে তৃণমূল, পাঁচটিতে বিজেপি ও একটিতে 'নির্দল' প্রার্থী জয়লাভ করেন। আর ওই পঞ্চায়েত নিজেদের দখলে নিতেই তৃণমূল এক রাতের মধ্যে বিজেপি পঞ্চায়েত সদস্যাকে নিজেদের দলে টেনে নিল বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।

বিজেপি-ত্যাগী ওই পঞ্চায়েত সদস্যা সলমা মুর্ম্মু বলেন, "মানুষের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিলাম।" বিধায়ক তন্ময় ঘোষ এ প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রীর লক্ষীর ভাণ্ডার, কনশ্রীর মতো জনমুখী প্রকল্পগুলিকে সারা বাংলার মানুষ সমর্থন জানাচ্ছেন। উনিই আমাদের সাথে যোগাযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর কোন বিকল্প নেই। তাই মানুষের জন্য কাজ করতে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন তিনি জানিয়েছিলেন।"
বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মজুরির দাবি, অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথে বিজেপির প্রতীকে নির্বাচিত সদস্যাকে বিধায়ক তন্ময় ঘোষ আর তাঁর দলবদল ভয় দেখিয়ে ও চাপ দিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছে। কিন্তু এভাবে মানুষের রায় বদলানো যাবে না বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications