West Bengal By Elections Result: ৩২ হাজার ভোট জিতবেন, প্রত্যাশা তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর
West Bengal By Elections Result: বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বেলা যত বাড়ছে, ততই ভিড় বাড়ছে তৃণমূল কর্মী সমর্থকদের। আবির, মিষ্টির আয়োজন হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এখন কেবল সম্পূর্ণ ভোটগণনা আর ফল ঘোষণার অপেক্ষায় রয়েছে জোড়া ফুল শিবির।
ভোট গণনার শুরু থেকেই তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু এগিয়ে রয়েছেন। যত সময় এগোচ্ছে তত এগিয়ে থাকার মার্জিন আরও বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চম রাউন্ড গণনা শেষ হয়েছে। তৃণমূল প্রার্থী সাড়ে ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এখনই।

বিজেপি এই কেন্দ্রে যথেষ্ট প্রচার করেছিল। গেরুয়া শিবিরের রাজ্যের প্রথম সারির নেতারা সভা করেছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বাঁকুড়ায় প্রচার ও সভা করেন। কিন্তু ইভিএম মেশিনে তেমন একটা প্রভাব পাওয়া গেল না। এবার আরও বেশি মার্জিনে তৃণমূল কংগ্রেস ওই আসনে জিতবে। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু শুরু থেকেই জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন শনিবার সকালেও তিনি যথেষ্ট শান্ত মেজাজ শেষ পর্যন্ত তিনিই জিতবেন ৩২ হাজারের কাছাকাছি লিড থাকবে ভোটে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন বাংলায় মানুষের জন্য কাজ করছে সরকার কাজেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে এমনই দাবি করছেন ফাল্গুনী সিংহ বাবু।
তালডাংরা বিধানসভার প্রাক্তন বিধায়ক তৃণমূলের অরূপ চক্রবর্তী তিনি নিজেও ভোটগণনা কেন্দ্রে এদিন সকালে উপস্থিত হন জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী রাজ্যে উন্নয়নের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই বিধানসভা এলাকাতে জয়ী হবে এই বার্তা দিয়েছেন অরূপ চক্রবর্তী বলে রাখা ভালো তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ সে কারণেই তালডাংরা বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন।
আরজি কর কাণ্ডের প্রভাব ভোটে কোনও ছাপ ফেলতে পারেনি। যতই কুৎসা, অপপ্রচার করার চেষ্টা করুক। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করুক। বাংলার মানুষ সত্যটা জানে। বাংলার মানুষ এতটা বোকা নয়৷ মানুষ ভরসা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর৷ দাবি করলেন ফাল্গুনী সিংহ বাবু।












Click it and Unblock the Notifications