West Bengal By Election 2024: বিরিয়ানির হাড়িতে এখন বেশি লাল কাপড়! কেন এমন বললেন তৃণমূল সাংসদ

West Bengal By Election 2024: ভোট শেষে বিজেপির লোকেদের দূরবীন দিয়ে খুঁজতে হয়', প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Tmc MP Saayoni Ghosh)। সামনেই তালডাংরা বিধানসভায় উপ নির্বাচন। বিজেপির অন্যতম শক্তঘাঁটিতে আরও একবার ঘাসফুল ফোটাতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। জোরদার চলছে প্রচার।

সম্প্রতি তালডাংরা বিধানসভা কেন্দ্র প্রচার (West Bengal By Election 2024) সারেন তৃণমূল সাংসদ। বক্তব্য রাখেন বিবড়দা হাটতলায় দলের নির্বাচনী প্রচার সভাতেও। আর সেখান থেকেই কড়া ভাষায় বিজেপিকে তীব্র আক্রমণ শানান সায়নী ঘোষ। তিনি বলেন, 'নরেন্দ্র মোদী এক পয়সাও দেয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বাড়ি বানিয়ে দেবেন, এই কাজের জন্য উনি নরেন্দ্র মোদীর কাছে হাত পাতবেন না'।

West Bengal By Election 2024

শুদু বিজেপিকেই নয়, এদিন সিপিআইএমকেও তীব্র আক্রমণ করেন যাদবপুরের এই সাংসদ (West Bengal By Election 2024) । তিনি বলেন, বিগত ৩৪ বছরের শাসনকালে ওঁরা মানুষের জন্য কিছুই করেনি। এখন যা পরিস্থিতি তাতে রাস্তায় লাল পতাকার চেয়ে বেশী বিরিয়ানির হাঁড়িতে দেখা যায় বলে তিনি দাবি করেন।

'লক্ষীর ভাণ্ডার' প্রকল্পে সুবিধা ভোগী মহিলাদের আর্থ সামাজিক পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, এখন আর মহিলাদের সাধ পূরণে স্বামীর মূখাপেক্ষি থাকতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে লক্ষীর ভাণ্ডারের টাকায় তারা নিজেদের সাধ পূরণ করতে পারেন বলে তিনি দাবি করেন।

মমতা বন্দ্যোপাধ্যাকে এরাজ্যের 'অভিভাবক' দাবি করে সায়নী আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা আমি চোখে দেখিনি, আশা করি ভবিষ্যতেও দেখতে পাবেন না বলেও তিনি দাবি করেন। এদিনের এই নির্বাচনী সভায় সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন তালডাংরা বিলানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, সাংসদ অরুপ চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।

পাল্টা এদিন তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। আরজি কর সহ একের পর এক ধর্ষণের ঘটনাক সামনে রেখে শাসকদলকে তীব্র আক্রমণ শানায় বিজেপি। দাবি, কোনও রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। আর সেজন্যেই এহেন ঘটনা ঘটে চলেছে। পাশপাশি উপ নির্বাচনেও মানুষকে ভয় দেখানো হচ্ছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের (West Bengal By Election 2024) ।

সায়নীকে তোপ দেগেছে স্থানীয় বাম নেতৃত্ব। তাঁদের দাবি, বাংলার পরিস্থিতি কি তা সবাই দেখতে পাচ্ছে। এই সরকার বেশি দিন থাকবে না বলেও আক্রমণ স্থানীয় নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+