Market Price: গরিবের আলুসেদ্ধ ভাতেও দামের ছ্যাঁকা, সেঞ্চুরি পার করেছে টমেটো-কাঁচা লঙ্কা, কোন কারণে বাড়ছে দাম
মাছ-মাংস দূরে থাক সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে রাজ্যে। গ্রাম থেকে শহর সর্বত্র সবজির বাজার আকাশ ছোঁয়া দাম। বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সবজিগুলির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। অধিকাংশ সবজির দামও সেঞ্চুরি পার করে ফেলেছে।
টমেটো ১০০, কাঁচা লঙ্কা ১৫০, বরবটি ১১০, করলা ১২০, বিনস ২৫০, বেগুন ১০০, ঝিঙ্গা ৮০, পটল ৬০, শশা ৮০, লাউ ৫০, কুমড়া ২০, ক্যাপসিকাম ২০০ ও ধনেপাতা ৩০০, জ্যোতি আলু ৩০, চন্দ্রমুখী ৪০ ও পিঁয়াজ ৪০, আদা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গবির মানুষের আলুসেদ্ধ ভাতেও কোপ পড়েছে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কেন। হঠাৎ করে কেন দাম বাড়তে শুরু করেছে সবজির।

তার সঠিক কোনও ব্যাখ্যা দিতে পারছেন না সবজি বিক্রেতারাও। কেউ বলছেন বর্ষার দেখা নেই তো কেই বলছেন ফলন কম হয়েছে। কোথাও রাজ্যের কোনও বাজারে টাস্ক ফোর্সের কোনও প্রতিনিধির দেখা নেই। কি করছেন তাঁরা। বাজারে আসা মানুষজন জানিয়েছেন, রোজগারের একটা বড় অংশ সবজি বাজারেই চলে যাচ্ছে। শাক সবজির যা দাম খেয়ে বেঁচে থাকাই দূস্কর। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কোন পক্ষেরই সদর্থক ভূমিকা চোখে পড়ছেনা বলে ক্রেতাদের একাংশের অভিযোগ।
শাক সবজির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পিছনে আবহাওয়ার খামখেয়ালীপনা, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াকেই অনেকে দায়ি করছেন। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সবজি উৎপাদনে ব্যাপক ঘাটতি, ফলে চাহিদার তুলনায় যোগান কম থাকায় এই সমস্যা বলেই তারা জানিয়েছেন। কিন্তু সত্যিই কি তাই। না মাঝে ফড়েরা দাপিয়ে বেড়াচ্ছে বাজারে। কৃত্তিম ভাবে যোগানে ভাঁটা তৈরি করা হচ্ছে।
গতবছরও একই ভাবে রাজ্যের একাধিক সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ময়দানে নামতে হয়েছিল টাস্ক ফোর্সকে। ফড়েদের রুখতে রাজ্যের একাধিক বাজারে হানা দিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। গত বছরে মুদ্রাস্ফীতি গোটা দেশে চরম আকার নিয়েছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত ময়দানে নামতে হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ককে। পর পর বেশ কয়েকবার রেপোরেট বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তার পরেও পরিস্থিতি সেভাবে ঠিক হয়নি।












Click it and Unblock the Notifications