Vande bharat Express: রাঁচি-টাটা নগর হয়ে হাওড়া পৌঁছবে বন্দে ভারত! কতক্ষণ স্টপেজ মিলবে পুরুলিয়ায়

Vande bharat Express: দুর্গাপুজোর আগেই আরও বন্দে ভারত পাচ্ছে বাংলা! রবিবার একসঙ্গে দেশের ৯টি বন্দে ভারতের উদ্বোধন হতে চলেছে। নয়াদিল্লি থেকে ভার্চুয়ালের মাধ্যমে সেমি বুলেটগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যার মধ্যে রয়েছে পাটনা-হাওড়া রুট এবং রাঁচি-হাওড়া (Vande bharat Express) রুট। শোনা যাচ্ছে, টাটানগর থেকে হাওড়া রুটেও একটি বন্দে ভারতের উদ্বোধন রবিবারই হতে পারে।

Vande bharat Express

Vande bharat Express: রাঁচি থেকেই চলবে

যদিও এই রুট নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। নতুন একটি বন্দে ভারত বাংলা পাবে নাকি স্টপেজ হবে টাটানগরে তা নিয়ে একটা জল্পনা রয়েছে। তবে এই ধোঁয়াশা কেটেছে। 'জাগরণ' হিন্দি পোর্টালের খবর অনুযায়ী, রাঁচি থেকে হাওড়া রুটে বন্দে ভারতের উদ্বোধন হবে। যা চলবে ভায়া টাটা নগর হয়ে। নতুন এই রুটে কোনও সেমি বুলেট দেওয়া হয়নি। ইতিমধ্যে দেশের প্রথম সেমি বুলেটের নয়া রেক পৌঁছে গিয়েছে টাটানগরে।

Vande bharat Express: সপ্তাহে ছয়দিন চলবে

রাঁচি হাওড়া বন্দে ভারত সপ্তাহে ছয়দিন চলবে। তবে বুধবার এই পরিষেবা বন্ধ থাকবে। রাঁচি থেকে হাওড়ার দূরত্ব ৪৬৩ কিলোমিটার। যা বন্দে ভারতে মাত্র সাত ঘণ্টা পাঁচ মিনিটে যাত্রা করবে। আর এই দীর্ঘপথে চারটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। বর্তমানে এই ট্রেন প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিতে ছুটবে এই ট্রেন।

Vande bharat Express: রাঁচি থেকে কখন ছাড়বে

ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ে নয়া বন্দে ভারতের টাইম টেবিল জারি করেছে। বর্তমানে এই ট্রেনটি সকাল পাঁচটা বেজে ১৫ মিনিটে ছাড়বে। রাঁচি থেকে রওনা হয়ে টাটা নগর পৌঁছবে ট্রেনটি আটটা বেজে ৪০ মিনিটে। দুপুর ১২ টা বেজে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে ট্রেনটি। এই যাত্রাপথে পুরুলিয়াতে থামবে ট্রেনটি। সাত টা ১৫ মিনিটে থামবে। মাত্র দু মিনিটে জন্যে স্টপেজ মিলবে। সাতটা ১৭ মিনিটে মিনিটে ফের রওনা দেবে ট্রেনটি।

Vande bharat Express: হাওড়া থেকে কখন ছাড়বে

সেদিনই তিনটে বেজে ৪৫ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে রওনা দেবে। সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিটে টাটা নগর পৌঁছবে। এরপর রাত ১০টা ৫০ মিনিটে রাঁচি পৌঁছবে ট্রেনটি। একই ভাবে যাওয়ার পথেও ট্রেনটি পুরুলিয়া দাঁড়াবে। হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি পুরুলিয়া পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩৮ এ। ৭ টা ৪০ এ ফের ছেড়ে দেবে ট্রেনটি। আর এই ঘোষণার পরেই পুরুলিয়া কার্যত খুশির মেজাজ।

Vande bharat Express: কথা দিয়েছিলেন রেলমন্ত্রী

পুরুলিয়াতেও বন্দে ভারতের স্টপেজ দেওয়া হবে। সাংসদ জ্যোতিময় মাহাতোকে কথা দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই মতো রাঁচি-হাওড়া রুটে বন্দে ভারতের ঘোষণা হতেই পুরুলিয়াতে স্টপেজের ঘোষণা করা হয়েছে। আর এই ট্রেন পুরুলিয়ার মানচিত্রে বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+