বাংলায় সীমাহীন তোষণ হচ্ছে, অভিযোগ শুভেন্দু অধিকারীর, বেলদায় হাজার কণ্ঠে গীতাপাঠ
রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে। অযোধ্যায় ভিড় করতে শুরু করেছেন সাধারণ হিন্দুরা। বাংলাতেও প্রভাব পড়েছে রাম মন্দির ঘিরে। বেলদায় হাজার কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় এই গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্য রাম মন্দির উদ্বোধন। তার আগে এই গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন রবিবার সকালে। ছিলেন খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ ও অন্যান্য বিজেপি নেতারা। এই গীতা পাঠ অনুষ্ঠানে উচ্ছ্বাস দেখা যায়।

পশ্চিমবঙ্গে সীমাহীন তোষণ হচ্ছে। এমন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি একাধিক বিভাগের মন্ত্রী ছিলেন। কিন্তু এই সীমাহীন তোষণ তিনি মানতে পারেননি। সে কারণেই তিনি মন্ত্রিত্ব, তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন। এমনই বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতার গলায়।
কিন্তু সীমাহীন তোষণ কেন হচ্ছে? কারা এজন্য দায়ী? শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই প্রশ্নের জন্য দায়ী ভোট রাজনীতি। অন্য কোনও ধর্মের মানুষ দায়ী নন। হিন্দু সমাজকে জেগে ওঠার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। হিন্দুরা না জাগলে আগামী দিনে এই রাজ্য হাতের বাইরে চলে যাবে। এমনই কথা বলতে শোনা যায় শুভেন্দুকে।
এদিন তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন শুভেন্দু। রাম মন্দির উদ্বোধন হবে সোমবার। কোনও রাজ্যে পাল্টা মিছিল কর্মসূচি নেওয়া হয়নি। কেবল এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস মিছিল কর্মসূচি নিয়েছে। খড়গপুরে কিছু ঘটনা ঘটেছে। এমন কথাও বিজেপি নেতৃত্বের মুখে শোনা যাচ্ছে।
রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা। তার আগে দেশের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও আনন্দোৎসবে মেতে উঠেছেন 'রাম ভক্ত'রা। রবিবার খাতড়া এটিএম গ্রাউণ্ডে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক যজ্ঞানুষ্ঠান শুরু হল। সূচনা করলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ অসংখ্য সাধারণ মানুষ।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার এদিন বলেন, রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে দক্ষিণ বাঁকুড়া জুড়েই উন্মাদনা। রামলালার জন্য প্রচুর উপহার আসছে। এদিন এক যজ্ঞকুণ্ডের সূচনা করা হল। অযোধ্যাতে যে সময় যজ্ঞ হবে, ঠিক সেই সময় খাতড়ার এই মাঠেও যজ্ঞ হবে। এমন কথাই তিনি জানান।












Click it and Unblock the Notifications