শুভেন্দু অধিকারীর হাতে ত্রিশূল, বাঁকুড়ায় বিতর্কে জড়ালেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা

ভোটের আবহে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন গতকাল সভা করতে। সেখানে তিনি শুভেন্দু অধিকারীর হাতে বড় সড় ত্রিশূল তুলে দিয়েছিলেন। আর বিষয় নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়৷

ভোট আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ত্রিশুল উপহার দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দলের এক কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ার ধলডাঙায় শুভেন্দু অধিকারী আসেন। ওই সভামঞ্চে শুভেন্দু অধিকারীকে বরণ করা হয়েছিল।

Suvendu Adhikari

উত্তরীয়, পুস্প স্তবক দেওয়া হল বিরোধী দলনেতাকে। এরপর একটি প্রমাণ আকারে ত্রিশুল শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়। বিধায়ক নীলাদ্রি শেখর দানা ওই ত্রিশূল নিজে হাতে তুলে দেন। আর তাই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। এভাবে ভোট আবহে ত্রিশূল দেওয়া যায় কি? তৃণমূলের তরফে প্রশ্ন ওঠে।

এর আগে ঠিক এই ভাবেই বিতর্কে জড়িয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী৷ বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন। শিবের ত্রিশুল হাতে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী। বিজেপিকে হারানোর বিষয়টিও বলা হয়েছিল।

এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, দেবাদিদেব মহাদেব সর্বশক্তিমান। আর সেই কথাকে স্মরণ করে এই বাংলায় অন্যায়, অত্যাচার, দুর্নীতি, স্বজনপোষণ রুখতে ওই ত্রিশুল তুলে দিলাম। এই ত্রিশুল হাতে নিয়ে শুভেন্দু অধিকারী 'শুভ শক্তির উদয় ও অশুভ শক্তির বিনাশ' চেয়েছেন। এই দাবি তিনি করেছেন।

এবার শুভেন্দু অধিকারীকে ত্রিশূল দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক। ত্রিশূল হাতে নেওয়ার সময় 'হর হর মহাদেব' স্লোগানও উঠেছিল সমস্বরে। এই বিষয় নিয়ে বাঁকুড়ার বিজেপির তরফ থেকে তেমন কিছু বলা হয়নি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়াই করছেন সুভাষ সরকার। তিনি প্রতি দিনই সকালে প্রচারে বেরোচ্ছেন৷ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। জেতার জন্য সম্পূর্ণ আশাবাদী তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+