জঙ্গলের বাঘ-হাতির থেকেও ভয়ঙ্কর তৃণমূল! মোদীর পিছনে কাঠি দিলে উদ্ধব-নীতীশ-মমতা হবে, বললেন দিলীপ

মোদীর পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতীশ কুমার হবে, মূলায়াম হবে। বাকি শেষে মমতার হবে। ঠিক এই ভাষাতেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে যোগ দেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, তাঁরা সমাজের সঙ্গে রয়েছেন। যারা পিছনে লাগবে আজ হোক বা কাল হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে। বাঁচার কোন রাস্তা নেই, বলেই তিনি ভবিষ্যদ্বাণী করেন। সভার পরে করা সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে তিনি অমর্ত্য সেন ও বিশ্বভারতী দ্বৈরথ নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, জমি ছেড়ে দিলেও তো সমস্যা মিটে যায়।

দিলীপ ঘোষ

এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, একটা সময় জঙ্গল মহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিল। এখন তার চেয়েও 'ভয়ঙ্কর তৃণমূল'।

এখানকার মানুষ ওইসব শিংওয়ালা, নখ ওয়ালা, দাঁত ওয়ালাদের সঙ্গে লড়াই করে টিকে আছে, আর এরা কোথাকার কে, এরা তো চোর ডাকাত! এবার টিএমসি খেদাও অভিযান হবে। একই সঙ্গে নিজেদেরকে 'টিএমসি খেদা পার্টি' নামে অভিহিত করে তার কী ওষুধ জানা আছে বলেও দাবি করেন।

দিলীপ ঘোষ

'গরু পাচার' মামলা প্রসঙ্গে বিএসএফ যোগসাজশের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেই যুক্ত থাক শাস্তি পেতে হবে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বলেন, উনি এখন অমিত শাহ্, নরেন্দ্র মোদিদের নকল করছেন।

দিলীপ ঘোষ

এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচানতলায় পৌঁছান। সেখানেই দলের নেতা কর্মীদের সঙ্গে 'চায়ে পে চর্চা'য় যোগ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+