Trinamool Congress: উপ নির্বাচনের আগে শাসকের অস্বস্তি! দলের প্রধানের বিরুদ্ধেই 'বিদ্রোহ' তৃণমূলে

Trinamool Congress: বিধানসভা উপনির্বাচনের (By Election 2024) দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষামাত্র, তার আগেই প্রধানের বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা করলেন তৃণমূলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরাই। এমনকি অরুণ ঘোষ নামে ওই প্রধানকে 'অপসারণে'র দাবি জানিয়ে তালডাংরা বিডিও এবং দলের বাঁকুড়া জেলা সভাপতি, সাংসদ অরুপ চক্রবর্ত্তীকে চিঠি দিলেন তাঁরা।

আর এহেন পরিস্থিতি ঘিরেই প্রবল চাপের মধ্যে শাসকদল। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে ১৫ আসন বিশিষ্ট তালডাংরা গ্রাম পঞ্চায়েতের ১১ টিতেই জেতে শাসক তৃণমূল (Trinamool Congress) । ১ টি সিপিআইএম ও ৩ টি আসনে জয়লাভ করে বিজেপি।

Trinamool Congress

সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করে তৃণমূল ও প্রধান নির্বাচিত হন দলের নেতা অরুণ ঘোষ। তালডাংরার বিডিও এবং জেলা তৃণমূল সভাপতি ও সাংসদকে ১০ পঞ্চায়েত সদস্যের পাঠানো চিঠিতে তাদের 'অন্ধকারে রেখে গ্রাম পঞ্চায়েতের ই-মেল মারফৎ বিডিও-কে বিভিন্ন বিষয়ে ট্রেনিং এর নামের তালিকা পাঠিয়েছেন' বলে দাবি করা হয়েছে।

ওই 'তালিকা বাতিলে'র দাবির পাশাপাশি অবিলম্বে 'প্রধানকে অপসারণে'র দাবিও তাঁরা জানিয়েছেন। যদিও তালডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে ও 'কালিমালিপ্ত' করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। আর এহেন অবস্থা নিয়েই প্রবল চাপে শাসকদল।

বলে রাখা প্রয়োজন, এবার লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিপুল ভোটে জয় পায় শাসকদল। হাতে থাকা এই কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির।বাঁকুড়া লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ায় তালডাংড়া বিধানসভার বিধায়ক পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন অরুপ চক্রবর্তী। এরপরেই ওই কেন্দ্রে উপ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। পুজো মিটলেই হতে পারে ভোট।

আর তার আগে বিধানসভা কেন্দ্রে গোষ্ঠী কোন্দল বড় চ্যালেঞ্জ শাসকদল অর্থাৎ তৃণমূলের কাছে। গত কয়েকদিন আগেই ব্লিক নেতৃত্বের মধ্যে কার্যত প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা। সেই রেশ কাটতে না কাটতেই প্রধানের বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা (Trinamool Congress) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+