Indian Rail: সরাসরি ট্রেন পৌঁছে যাবে মুকুটমণিপুর! কোন পর্যায়ে জানেন এখন কাজ?

Indian Rail: প্রস্তাবিত ছাতনা-মুকুটমনিপুর রেল স্থাপনের কাজ এখনও থমকে! বছরের পর বছর কেটে গেলেও হচ্ছে না কাজ। এমনকি এই বিষয়ে চোখে পড়ছে না উদ্যোগও। এই অবস্থায় ছাতনা-মুকুটমনিপুর রেল স্থাপনের দ্রুত শেষ করার দাবিতে ফের পথে নামলেন জঙ্গল মহলের মানুষ।

'মুকুটমনিপুর ভায়া ছাতনা রেলপথ (Indian Rail) স্থাপন আন্দোলন কমিটি'র ডাকে সাড়া দিয়ে 'ছাতনা-মুকুটমনিপুর ৫২ কিলোমিটার পদযাত্রা'য় অংশ নিলেন অসংখ্য মানুষ। পদযাত্রার নেতৃত্বে ছিলেন সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক অজিত পতি, ওই দলের নেতা তথা আন্দোলন কমিটির আহ্বায়ক মধুসূদন মাহাতোর মতো নেতাও।

Indian Rail

প্রসঙ্গত, ২০০৫-২০০৬ অর্থ বর্ষে বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমনিপুর (Mukutmanipur Rail) পর্যন্ত রেল পথ (Indian Rail) তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় রেল মন্ত্রক। স্থির হয় পূর্ব রেলের খড়গপুর আদ্রা শাখার ছাতনা স্টেশন থেকে ইন্দপুর-ভেদুয়াশোল-খাতড়া হয়ে প্রস্তাবিত ওই রেলপথ পৌঁছে যাবে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র মুকুটমনিপুরে।

সেই মোতাবেক বেশ কিছু অংশের জমি অধিগ্রহণ শেষে জমি সমতলীকরণের কাজ শুরু হয়। পরে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বাকি অংশের জমি অধিগ্রহণের কাজ যেমন হয়নি, তেমনি রেল মন্ত্রকের (Indian Rail) তরফেও এই কাজ নিয়ে তেমন উৎসাহ দেখা যায়নি বলে অভিযোগ। এই অবস্থায় কয়েক মাস আগেই প্রস্তাবিত এই রেল পথ স্থাপনের দাবি জানিয়ে সরব হন ওই এলাকার মানুষ, তৈরী হয় 'মুকুটমনিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটি'।

ছাতনার দুবরাজপুর মোড় থেকে শুরু হয়ে, পরে বেলিয়া-শুনুকপাহাড়ি, ইন্দপুর-বাংলা-ভেদুয়াশোল- বহড়ামুড়ি-হাতিরামপুর-খাতড়া হয়ে মুকুটমনিপুরে পদযাত্রীরা পৌছন বলে জানা গিয়েছে। আন্দোলন কমিটির এই কর্মসূচীকে সমর্থন জানিয়েছেন এই এলাকার মানুষও।

রেল পথ স্থাপন হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই স্থানীয়দের একাংশ অনেকে মনে করছেন। শুধু তাই নয়, রেল যোগাযোগ (Indian Rail) তৈরি হলে অনেক সহজেই একেবারে সরাসরি মুকুটমণিপুর পৌঁছানো সম্ভব হবে। তাতে এই এলাকায় পর্যটক আরও বাড়বে বলে মত স্থানীয়দের।

শুধু তাই নয়, রেল পরিষেবা শুরু হলে এলাকার অর্থনীতি কিংবা ব্যবসা আরও সহজ হবে। কিন্তু কেন এমনভাবে কাজ থমকে রয়েছে সে বিষয়ে রেলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি বলেই দাবি আন্দোলনকারীদের। তবে রেলপথ স্থাপনের কাজ দ্রুততার সঙ্গে শেষ না হলে 'জঙ্গল মহল স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই আন্দোলন কমিটির সদস্যরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+