Birsa Munda Rail Station: দাঁড়ায় ট্রেন, কিন্তু হয় না ওঠা-নামা! বাংলার এই 'ভূতু়ড়ে স্টেশনে'র গল্প চমকে দেবে
Birsa Munda Halt Rail Station: সন্ধ্যে নামলেই কালো অন্ধকার গিলে ফেলে পুরো এলাকা। গা ছমছমে পরিবেশ, মনে হয় অশরীরিরা আস্তানা গেড়েছে এখানেই। ফলে ওই সময়টাতে ওদিকে আর যাওয়ার সাহস করেননা কেউই। কিন্তু শুরুর সময়টা মোটেই এমন ছিলনা।
২০১০ সালে শুরু সময় দক্ষিণ পূর্ব রেলের বিষ্ণুপুর-তারকেশ্বর লাইনের (Bishnupur Tarakeswar Rail Line) এই 'বিরসা মুণ্ডা হল্টে' (Birsa Munda Halt Rail Station) ছিল টিকিট কাউন্টার, পর্যাপ্ত আলো, ছিল পানীয় জলের ব্যবস্থা। সঙ্গে স্নাগার থেকে শৌচাগার আর যাত্রী প্রতিক্ষালয় সব ছিল।

কিন্তু 'লাভজনক' না হওয়ায় শুরুর মাত্র সাত মাস পরেই দায়িত্বপ্রাপ্ত টিকিট বিক্রেতা ঠিকাদার পাততাড়ি গুটোনোর পর থেকেই 'বিরসা মুণ্ডা হল্টে'র (Birsa Munda Halt Rail Station) শেষের শুরু। এখনো প্রতিদিন সন্ধ্যায় ও রাতে এই স্টেশনে একটি করে ট্রেন থামলেও নামেননা কোন যাত্রী, ওঠেনওনা কেউ। বাংলা আর হিন্দীতে বড়বড় করে 'বিরসা মুণ্ডা হল্ট' (Birsa Munda Halt Rail Station) লেখা থাকলেও দূস্কৃতিদের আস্তানা হয়ে উঠেছে হল্ট স্টেশন, কেউ কেউ বলেন রাত্রী হলেই শুরু হয় অশরীরিদের দাপাদাপি।
যদিও এই ঘটনার প্রত্যক্ষ প্রমাণ নেই কারো কাছেই। তবে হল্ট স্টেশনের (Birsa Munda Halt Rail Station) বিল্ডিং এর দরজা, জানালা, জলের কল কেউ বা কারা খুলে নেওয়ার পাশাপাশি উঠতি 'রোমিও'দের প্রেম নিবেদনের অন্যতম জায়গা যে হয়েছে দেওয়ালে লেখা গুলো পড়লেই তা স্পষ্ট বোঝা যায়।
এই স্টেশন দিয়ে যাত্রী ওঠা নামা না করলেও শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে স্টেশন চত্ত্বর পরিস্কার রাখতেন অশীতিপর বৃদ্ধ মানিক দুলে। বাড়ির ছাগল চরাতে গিয়ে প্রতিদিন দু'বেলা জঙ্গলের গাছ পালা ভেঙ্গে পুরো এলাকা পরিস্কার রাখতেন তিনি।
কিন্তু এখন 'অসুস্থ' থাকায় যেতে পারেননা স্টেশনে (Birsa Munda Halt Rail Station)। ফলে পুরো এলাকা ঝোপ ঝাড় আর জঙ্গলে ভর্তি। অযত্ন আর অবহেলায় দিনের বেলাতেও গা ছমছমে পরিবেশ। তবে 'সুস্থ' হয়ে উঠলে ফের যাবেন স্টেশনে।
তিনি আশাবাদী ফের এই স্টেশন নতুন করে সেজে উঠবে, মানুষের যাতায়াত বাড়বে। 'ভুতুড়ে স্টেশনে'র কলঙ্কও ঘুচবে তাঁদের সাধের 'বিরসা মুণ্ডা হল্টে'র (Birsa Munda Halt Rail Station)। তবে সেই দিনটা কবে জানেননা কেউই, জানেননা বৃদ্ধ মানিক দুলেও।












Click it and Unblock the Notifications