পঞ্চায়েতের মতো করেই লোকসভা ভোট করতে হবে, কোন ইঙ্গিত দিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী

'পঞ্চায়েত ভোটের মতো করেই লোকসভা ভোট করতে হবে। দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিলেন দলের জেলা সভাপতি, তালডাংরার বিধায়ক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। শুক্রবার বাঁকুড়ায় দলের এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন।

সামনেই লোকসভা ভোট। আগামী কাল শনিবার দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। রাজ্যের একাধিক জায়গায় অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। এবার লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে হবে। এই কথাই শোনা যাচ্ছে। তার মধ্যেই দাওয়াই দিলেন বাঁকুড়ার তৃণমূল নেতা তথা লোকসভার প্রার্থী।

লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি প্রসঙ্গে অরূপ চক্রবর্তী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, 'মিলিটারি নামবে। বুটের আওয়াজ শোনা যাবে। তারা ভয়ের সঞ্চার করার চেষ্টা করবে। কিন্তু কোনও কথায় কান দেবেন না। মাত্র ১৫ দিন। তারপর মিলিটারি চলে যাবে। আমরা সেই বাংলায় থাকব। ওরা কিছুই করতে পারবে না।"

ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি আক্রমণাত্মক বক্তব্য রাখেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করেও কটাক্ষ করেছেন কল্যাণ। তাঁর কথায়, "উনি বিজেপিতে যোগ দিয়েছেন। শুনছি আগামী দিনে তমলুক থেকে নির্বাচনে লড়বেন। এই বিচারপতিদের উপর কী করে বিশ্বাস রাখব! অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নাম বড় কথা নয়। হারাতে না পারলে এঁরা বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ক্যারিয়ার করার চেষ্টা করবেন।" অভিজিৎ গঙ্গোপাধ্যায় আড়াই লক্ষ মানুষের পেটে লাথি মেরেছেন বলেও তিনি কটাক্ষ করেন।

বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন সুভাষ সরকার। তিনি ওই কেন্দ্র থেকে গতবার জিতে লোকসভায় গিয়েছিলেন। এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও তিনি। তাঁর বিরুদ্ধেও আক্রমণের মেজাজে ছিলেন কল্যাণ। সুভাষ সরকারকে হারিয়ে দামোদরে বিসর্জনের কথা বলেন।

এই লড়াই তাঁর বা অরূপ চক্রবর্তীর নয়। এই লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এমনই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই তৃণমূল নেতার এহেন মন্তব্য ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+