পঞ্চায়েত ভোটের মুখে অস্বস্তি শাসক শিবিরে, দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেত্রী সায়ন্তিকা
পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ায় অস্বস্তি বাড়ল শাসক দলের। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাজলঘাঁটিতে গিয়েছিলেন তিনি।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিতে দলের প্রথম সারির নেতা মন্ত্রীদেরও নামতে হচ্ছে। এই নিয়ে একাধিক জেলায় বিধায়করা বিক্ষোভের মুখে পড়েছেন। সেই তালিকায় এবার নাম জুড়ল শাসক দলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বড়শাল গ্রামে গিয়েছিলেন প্রচার করতে। সেখােন দলীয় কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে।

দলের কর্মী সমর্থকরা তাঁকে দেখে ক্ষোভ উগরে দেন। তাঁরা অভিযোগ করেছেন দলের অন্দরেই ভেদাভেদ তৈরি করা হচ্ছে। দলের মিটিং মিছিলে তাঁদের ডাকা হচ্ছে না। বিক্ষুব্ধ তৃণমূলকর্মীদের অভিযোগ ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি তাঁদের কোনও মিছিলে যোগ দিতে ডাকেন না। সায়ন্তিকার কাছে নিজেদের অভিমানের কথা জানিয়েছেন বিক্ষুব্ধরা। তাঁদের কেন দলের অংশ বলে মনে করা হচ্ছে না। এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধরা।
এদিকে তাঁকে ঘিরে দলীয় কর্মীদের বিক্ষোভের কথা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়ন্তিকা। তিনি পাল্টা জানিয়েছেন, কে বিক্ষোভ দেখালো তিনি জানেনা। কোনও বিক্ষোভ নেই দলের অন্দরে। গোটা দল একটা পরিবারের মত। কোথাও কোনও বিবাদ অসন্তোষ নেই। আমাদের একজনই নেত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোনও নেতা নেই। তাঁর নির্দেশ মেনেই গোটা দল একটি পরিবারের মত কাজ করে।

সায়ন্তিকা দলের অন্দরে ক্ষোভের কথা অস্বীকার করলেও পঞ্চায়েত ভোটের আজে গেলায় জেলায় গোষ্ঠী সংঘর্ষ এবং অসন্তোষের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই মালদহের রতুয়ায় প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতা কংগ্রেসে যোগ দিয়েছে। আবার অনুব্রতর গড় বীরভূমেও একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী যোগ দিয়েছেন কংগ্রেসে।
এদিকে জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের তোরজোর শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল থেকে জেলা সফরে বেরিয়েছেন। জেলায় জেলায় সফর করে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন তিনি। কারণ লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটই তৃণমূল কংগ্রেসের অ্যাসিড টেস্ট।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications