খাকি উর্দি পরে হামলা তৃণমূলের, বিজেপির অভিযোগ ঘিরে শোরগোল
খাকি উর্দি পরে হামলা তৃণমূলের, বিজেপির অভিযোগ ঘিরে শোরগোল
এবার চটি পুলিশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়ার (bankura) বড়জোড়ার (barjora)। এদিন সেখানে ভোটগ্রহণ করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের একাংশের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়ি বাড়িতে হামলা চালায়। যার জেরে ভোটের দিন তীব্র আতঙ্ক ছড়ায় বড়জোড়া বিধানসভা এলাকার পখন্না এলাকায়।

অভিযুক্ত তৃণমূল প্রার্থী
বড়জোড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায়। এই প্রার্থীর বিরুদ্ধেই মূল অভিযোগ বিজেপির। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীদের সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থীই নিজে।

পুলিশের পোশাকে হামলার অভিযোগ
পুলিশের পোশাক পরে পখন্না গ্রামে বাড়ি বাড়ি হামলা চালানো হয়। দীর্ঘক্ষণ ধরে হামলা চলে। দুষ্কৃতীরা এলাকা ছাড়তেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

মহিলাদের ওপরেও হামলার অভিযোগ
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সেখানে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। তবে হঠাৎই পুলিশের পোশাকে তৃণমূল কর্মীরা গ্রামে ঢুকে হামলা চালায়। মহিলাদেরও বাদ দেওয়া হয়নি। তাঁরা জানিয়েছেন, প্রথমে তারা পুলিশের পোশাক দেখে ভেবেছিলেন। পুলিশ। কিন্তু হামলার ধরণ দেখে সত্যিটা বুঝতে পারেন।

পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দেন জওয়ানরা। তৃণমূল প্রার্থী দাবি করেছেন, হার হবে বুঝতে পেরে এলাকায় অশান্তি শুরু করেছে গেরুয়া শিবির। পুরো অভিযোগই অস্বীকার করেছেন তিনি।












Click it and Unblock the Notifications