West Bengal Panchayat Election 2023: ঘরে আঁধার, নুন আনতে পান্তা ফুরোয় খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

West Bengal Panchayat Election 2023: ২০১১ পরবর্ত্তী সময়ে এরাজ্যে শাসক দলের ছোটো-বড়-মাঝারি নেতা মানেই প্রাসাদোপম বাড়ি, ঝাঁ-চকচকে গাড়ি, গলায় সোনার মোটা চেন এই ছবিটাই দেখতে যেন অভ্যস্ত ( Panchayat Election) বঙ্গবাসী।

আর এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঐ সব নেতাদের একটা বড় অংশের বিরুদ্ধে 'দূর্ণীতি'র অভিযোগ। আদালতের হাত ধরে যা এখন ই.ডি-সিবিআই এর হাতে। কিন্তু এতো সবের মধ্যেও ব্যতিক্রম আছে।

নুন আনতে পান্তা ফুরোয় খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

এই 'ব্যতিক্রমে'র তালিকায় সবার উপরে যাঁর নাম উঠে আসতে বাধ্য তিনি অভয় কালিন্দী। অভয় কালিন্দীর পরিচয় তিনি বাঁকুড়ার ওন্দা ব্লকের তৃণমূল পরিচালিত নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। গত পাঁচ বছর ধরে তিনি এই পদেই আসীন। ঠিক ১২ বছর আগে এক জটিল অসুখে হারিয়েছেন একটি পা।

বড় অংশের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ

বকেয়া বিদ্যুৎ বিল দিতে না পারায় দু'বছর আগেই বাড়িতে কাটা পড়েছে বৈদ্যুতিক সংযোগ। স্ত্রী, বৃদ্ধা মা, দুই ছেলে আর দুই মেয়েকে নুন আনতে পান্তা ফুরোনো সংসারে মাটির বাড়িতে বাস নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভয় কালিন্দীর। কিন্তু এতো 'না থাকা' আর 'না পাওয়া'র পরেও ক্ষমতার অলিন্দে বাস করেও 'দূর্ণীতি বা স্বজন পোষণ' স্পর্শ করতে পারেনি এই মানুষকে। এখনো নিয়ম করেই পারিবারিক পেশা বাঁশের ঝুড়ি সহ অন্যান্য জিনিসপত্র তৈরী করেই সংসার চলে তার।

এক দিকে নিজের শারিরীক অক্ষমতা, অন্যদিকে আর্থিক অস্বচ্ছলতার মধ্যেও তাঁর পঞ্চায়েত এলাকার মানুষের জন্য হাসি মুখে কাজ করে যান তিনি। বলছেন তাঁর সহকর্মী থেকে গ্রামের মানুষ। বর্তমান সময়ে রাজনীতি যেখানে 'পেশা' হয়ে দাঁড়িয়েছে, সেখানে ব্যতিক্রম এই অভয় কালিন্দীরা বলছেন ঐ এলাকার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+