Trinamool Congress: সাংগঠনিক কাজকর্ম নজরদারিতে প্রযুক্তি! তৃণমূল ভবনের কাণ্ডকারখানা দেখলে চমকে যাবেন

Trinamool Congress: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দলের জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পরই বুথ, অঞ্চল থেকে ব্লক স্তরীয় সাংগঠনিক কাজকর্ম নজরদারিতে তথ্য প্রযুক্তির সাহায্য নিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক অরুপ চক্রবর্ত্তী। জেলা তৃণমূল ভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দলের দায়িত্বপ্রাপ্ত সভাপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কর্মসূচীর খুঁটিনাটি খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছেন তিনি।

এমনকি তৃণমূল ভবনে (Trinamool Congress) বসেই দলের মিছিলে হাঁটা মানুষদের সঙ্গে স্লোগান দিচ্ছেন অরুপ চক্রবর্ত্তী। আসন্ন লোকসভা ভোটের আগে দলীয় রাজনীতিতে তথ্য প্রযুক্তির এই ব্যবহার যথেষ্ট 'অভিনব' বলেই অনেকে মনে করছেন। এবিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক অরুপ চক্রবর্ত্তী বলেন, দলের সর্বস্তরে নিবিড় যোগাযোগ গড়ে তোলাই মূল উদ্দেশ্য। কোথায় কি কর্মসূচী হচ্ছে এখানে বসেই জানতে পারবো।

Trinamool Congress

এতে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে। নতুন পুরাণো সব কর্মীকে নিয়েই কাজ হচ্ছে, 'কোন অসুবিধা' হবে না বলে তিনি দাবি করেন। বলে রাখা প্রয়োজন, গত বিধানসভা নির্বাচনের আগে দলে প্রচারে প্রযুক্তিকে ব্যবহার করেছিল তৃণমূল (Trinamool Congress)। একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পেজ বানিয়ে ব্যাপক প্রচার করেছিল দল। এবার ডিজিটাল তৃণমূল জেলাতেও।

অন্যদিকে বিজেপির দাবি, শাসক দলের (Trinamool Congress) বুথস্তরীয় সংগঠন বলে আর কিছু নেই। দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, প্রশাসনের ভরসায় দল চালাতে গিয়ে তৃণমূলের এই অবস্থা হয়েছে। দলের এতো নেতা থাকতে একেবারে বুথ স্তরে দলের জেলা সভাপতিকে কেন নজরদারি চালাতে হবে সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+