পঞ্চায়েত নির্বাচনে কারা পাবেন তৃণমূলের টিকিট, মঞ্চ থেকে স্পষ্ট বার্তা বিধায়কের

পঞ্চায়েত নির্বাচনে এবার কারা টিকিট পাবেন তৃণমূলে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আভাস দিয়ে আসছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি ফেসবুক পোস্টেও ফলাও করে জানিয়েছেন কী যোগ্যতা থাকলে তৃণমূলের টিকিট মিলবে। এবার বাঁকুড়ার এক কর্মিসভা থেকে তা স্পষ্ট করে দিলেন বিধায়ক অরূপ চক্রবর্তী।

অভিষেক জানিয়েছিলেন, জনপ্রিয়তা পরীক্ষা করে এবার টিকিট দেওয়া হবে তৃণমূলে। যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তবে তিনি টিকিট পাবেন না। অতীত থেকে শিক্ষা নিয়েই নয়া এই পন্থা অবলম্বন করেছে তৃণমূল। একেবারে ফ্রেশ লোককেই এবার পঞ্চায়েতে টিকিট দিতে চাইছে রাজ্যের শাসকদল।

পঞ্চায়েত নির্বাচনে কারা পাবেন তৃণমূলের টিকিট, জানালেন বিধায়ক

সেই একই সুরে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, পঞ্চায়েত ভোটে 'ভালো ছেলেদের টিকিট দেওয়া হবে। দাদা-দিদি ধরে কেউ টিকিট পাবেন না। এদিন দলের কর্মীদের স্পষ্টতই জানিয়ে দিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের 'অঘোষিত' প্রধান তালডাংরার বিধায়ক তথা 'দিদির দূত' অরুপ চক্রবর্তী।

এদিন 'দিদির সূরক্ষা কবচ' কর্মসূচিতে বাঁকুড়া শহরের লাল বাজারে এক সভা করেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একই সঙ্গে অরুপ চক্রবর্তী আরো বলেন, 'আর আজে-বাজে লোককে দল টিকিট দেবে না।, যাদের গ্রহণ যোগ্যতা আছে, মানুষ যাদের চাইবেন তারাই টিকিট পাবেন। অন্যথা হবে না এবার।

পঞ্চায়েত নির্বাচনে কারা পাবেন তৃণমূলের টিকিট, জানালেন বিধায়ক

এদিন তৃণমূল বিধায়ক পঞ্চায়েতের টিকিট প্রদান নিয়ে যে বার্তা দিয়েছিলেন, তাঁর বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, 'তৃণমূল আজ দ্বিধাগ্রস্ত'। দুর্নীতিতে ভরে গিয়েছে গোটা দলটা। মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছে।

বিজেপির অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সব বুথে তৃণমূল প্রার্থী দিতে পারবে না। তাই এখন তৃণমূল ব্যর্থতা ঢাকতে এসব কথা বলছেন। এবার পঞ্চায়েত ভোট থেকেই শুরু হবে তৃণমূলের পতন। তৃণমূল এবার হারবে। মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিযে নিচ্ছে।

পঞ্চায়েত নির্বাচনে কারা পাবেন তৃণমূলের টিকিট, জানালেন বিধায়ক

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও কাদের টাকিট দেওয়া হবে তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে তৃণমূলে। রাজ্যের তরফে জেলা নেতৃত্বকে সেইমতো নির্দেশ দেওয়া হয়েছে। আর জেলাগুলিও সেইমতো ঘূঁটি সাজাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটি জনসভা থেকে দলের প্রতি কড়া বার্তা দেওয়ার পর, জেলা নেতৃত্বর সাবধানী।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দাদার জলের বোতল বয়ে কিংবা দাদার অনুগামী হয়ে মুখ দেখিয়ে টিকিট পাওয়া যাবে না। দল তেমন ব্যক্তিকে প্রার্থী হিসেবে অনুমোদনও দেবে না। পঞ্চায়েতে প্রার্থী হতে গেলে প্রয়োজন হবে মানুষের শংসাপত্রের। মানুষ শংসাপত্র না দিলে সেই ব্যক্তিকে প্রার্থী করা যাবে না আসন্ন পঞ্চায়েতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+